Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
আলাপ পে’র সঙ্গে মেট্রোরেলের পেমেন্ট যুক্ত করবে বিটিসিএল

বাংলাদেশ

বাসস
03 January, 2025, 10:20 pm
Last modified: 04 January, 2025, 04:49 pm

Related News

  • এমআরটি লাইন-১ ও ৫: বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    

আলাপ পে’র সঙ্গে মেট্রোরেলের পেমেন্ট যুক্ত করবে বিটিসিএল

প্রাথমিকভাবে বিটিসিএল তাদের ল্যান্ডফোন বিল পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে তাদের ওয়ালেট ‘আলাপ পে’ তৈরি করেছে।
বাসস
03 January, 2025, 10:20 pm
Last modified: 04 January, 2025, 04:49 pm
ফাইল ছবি

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের ওয়ালেট 'আলাপ পে'র সঙ্গে মেট্রোরেল ও অন্যান্য ইউটিলিটি পেমেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে।

বিটিসিএল নতুন বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাওয়ার দিকে নজর দিয়েছে যাতে এর গ্রাহকরা একক উইন্ডোতে বিভিন্ন ধরনের ইউটিলিটি পেমেন্ট পরিষেবা নিতে পারেন।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন বাসসকে বলেন, 'মেট্রোরেল, ফ্লাইওভার ও ব্রিজের মতো সেবার অর্থ প্রদানে আলাপ ওয়ালেটের মাধ্যমে সমন্বিত করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বিটিসিএলের।'

তিনি বলেন, আলাপ ওয়ালেটের মাধ্যমে বিদ্যুৎ ও পানির ইউটিলিটি বিল পরিশোধ করারও পরিকল্পনাও রয়েছে বিটিসিএলের।

এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট বিটিসিএল কর্মকর্তারা বলেছেন, তারা কীভাবে পরিষেবাগুলোর প্রস্তাব করতে পারেন তা নির্ধারণ করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে আলোচনা করছেন।

তারা আরও বলেন, বিটিসিএল ইতোমধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়ের সঙ্গে কাজ করেছে। কিছু বিল পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। তবে, আলাপ পে'র নিজস্ব অর্থপ্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতির প্রয়োজন নেই।

প্রাথমিকভাবে বিটিসিএল তাদের ল্যান্ডফোন বিল পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে তাদের ওয়ালেট 'আলাপ পে' তৈরি করেছে।

এদিকে, ভয়েস, মেসেজিং এবং অন্যান্য পরিষেবার জন্য ওটিটি অ্যাপ্লিকেশনগুলোর জোরালো ব্যবহারের পরিপ্রেক্ষিতে, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি নতুন বছর-২০২৫ সালে দেশে এবং বিদেশে আরও বেশি ব্যবহারকারীকে আকৃষ্ট করতে তার ডায়ালার 'আলাপ' অ্যাপ্লিকেশনটিকে নতুন রূপ দেওয়ার দিকে অগ্রসর হয়েছে।

এ লক্ষ্যে এসএমএস, হোস্টেড আইপি টেলিফোন, ভয়েস ব্রডকাস্ট, বাল্ক এসএমএস, ক্লাউড স্টোরেজের মতো নতুন ফিচার বা সুবিধা সংযোজনের পাশাপাশি কলিং অ্যাপ 'আলাপ'-এর জন্য ডেডিকেটেড কাস্টমার কেয়ার সেন্টার খোলার কাজ করছে বিটিসিএল।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এর আগে বাসসকে বলেছিলেন, তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে আলাপের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করেছে। আমরা আলাপের জন্য আমাদের বিপণন কার্যক্রমকে বাড়িয়ে তুলব, এটির সঙ্গে নতুন বিভিন্ন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করব।

আনোয়ার হোসেন বলেন, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যের কলরেট এবং এসএমএস প্যাকেজ দেওয়ার জন্য তারা শুল্ক কমানোর জন্যও কাজ করছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন ল্যান্ডফোন অপারেটরটি একটি অনন্য গ্রাহকের নম্বরের মাধ্যমে যে কোনো মোবাইল বা ল্যান্ডফোনে কল করার সুবিধাসহ ২০২১ সালের মার্চ মাসে ওভার-দ্য টপ (ওটিটি) কলিং অ্যাপ্লিকেশন 'আলাপ' চালু করে।

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমোর মতো অ্যাপগুলো ইনস্ট্যান্ট মেসেজিং, ইন্টারনেটে ফ্রি কল এবং ভিডিও কলের মাধ্যমে তখনও বাংলাদেশের বাজারে আধিপত্য বিস্তার করছিল, তাই বিদেশি অ্যাপের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি স্থানীয় মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বিটিসিএল তাদের বাংলাদেশি সংস্করণ 'আলাপ' চালু করে।

এখন ইন্টারনেট ব্যবহার করে 'আলাপ' থেকে 'আলাপ' ও চ্যাট করা যায় বিনামূল্যে। কিন্তু যখন আলাপ ব্যবহার করছেন না এমন কোনো মোবাইল বা ল্যান্ডলাইন অপারেটরের গ্রাহককে ফোন কল করা হবে, তখন কলারকে ইন্টারনেট সংযোগের জন্য অর্থ প্রদানের পাশপাশি বিল পরিশোধ করতে হবে। অফনেট কলের জন্য আলাপ ব্যবহারকারীকে দিতে হবে ০.৩৫ টাকা।

তবে আলাপ কার্যক্রমের সঙ্গে জড়িত বিটিসিএল কর্মকর্তারা বাসসকে জানান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ পর্যন্ত দুই দফায় মোট ২০ লাখ ইউনিক নম্বর বরাদ্দ দেওয়ায় আলাপ নম্বর বরাদ্দের সংকটে ভুগছে, যা প্রায় শেষ হতে চলেছে।

তারা বলেছে যে আলাপের এখন মোট গ্রাহক ১৯ লাখেরও বেশি রয়েছে যার মধ্যে ১৬.৪৯ লাখ ব্যবহারকারী এনআইডির মাধ্যমে যাচাই করা হয়েছে এবং আরও ৩.৯৪ লাখ ব্যবহারকারী যাচাইয়ের জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু চাহিদা কম থাকলেও বেশি গ্রাহক নিতে পারছে না বিটিসিএল।

এখন আলাপের প্রায় ১৭ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং এটি প্রতিদিন গড়ে ৭ লাখেরও বেশি পেইড কল নিবন্ধন করে আর ফ্রি কলের সংখ্যা প্রতিদিন ৮,০০০ থেকে ১০,০০০। কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আলাপ মোট ৩২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

Related Topics

টপ নিউজ

আলাপ পে’ / মেট্রোরেল / বিটিসিএল / বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • এমআরটি লাইন-১ ও ৫: বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net