Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
‘মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে’

খেলা

টিবিএস রিপোর্ট
31 December, 2024, 06:15 pm
Last modified: 31 December, 2024, 06:22 pm

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

‘মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে’

দুই মিনিটের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত থাকার নিয়ম থাকলেও তিনি দুই মিনিটের মধ্যে মাঠেই প্রবেশ করতে পারেননি। ও'কনেল যখন মাঠে প্রবেশ করছিলেন, ততোক্ষণে দুই মিনিট পেরিয়ে গেছে। 
টিবিএস রিপোর্ট
31 December, 2024, 06:15 pm
Last modified: 31 December, 2024, 06:22 pm

সুযোগ ছিল প্রতিপক্ষ ব্যাটসম্যানকে টাইমড আউট করার। আম্পায়ারের কাছে সেই আবেদনও করেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়ম মেনে চিটাগং ভাইকিংসের টম ও'কনেলকে আউট ঘোষণা করেন আম্পায়ার। কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টে ও'কনেলকে ফেরান মিরাজ। তার এই ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা করেছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। ম্যাচের পর তিনি জানান, মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে। 

ঘটনাটি চট্টগ্রামের ইনিংসের সপ্তম ওভারের। প্রথম বলে হায়দার আলীকে ফেরান পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢুকতে দেরি করে ফেলেন ও'কনেল। দুই মিনিটের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত থাকার নিয়ম থাকলেও তিনি দুই মিনিটের মধ্যে মাঠেই প্রবেশ করতে পারেননি। ও'কনেল যখন মাঠে প্রবেশ করছিলেন, ততোক্ষণে দুই মিনিট পেরিয়ে গেছে। 

তার মাঠে প্রবেশ করার সময় অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় মিরাজ ও খুলনার কয়েকজন ক্রিকেটারকে। মাঠে ঢুকে সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে কথা বলছিলেন ও'কনেল। এ সময় আম্পায়ার এগিয়ে এসে তাকে টাইমড আউটের কথা জানান এবং আউট ঘোষণা করেন। আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিলে ফিরে যাচ্ছিলেন ও'কনেল। তবে সিদ্ধান্ত পাল্টান মিরাজ, হাত উঁচিয়ে তাকে ফিরিয়ে এনে ব্যাটিং করার সুযোগ দেন খুলনা অধিনায়ক।

এই ঘটনায় মিরাজের প্রশংসা করে চট্টগ্রামের অধিনায়ক মিথুন বলেন, 'আসলে মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে। এখানে অবশ্যই মিরাজকে কৃতিত্ব দিতে হবে। টি-টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত না। একজন ব্যাটসম্যানের সব সময় প্রস্তুত থাকা উচিত। ও প্রস্তুত হতে দেরি করেছে, হয়তো বুঝতে পারেনি এতো দ্রুত উইকেট পড়বে; এ জন্য আস্তে-ধীরে রেডি হচ্ছিল। এ জন্যই ওর আসতে দেরি হয়েছে।'

চাইলেই আগের সিদ্ধান্তে থাকতে পারতেন মিরাজ। নিয়ম থাকায় সাজঘরে ফিরতে হতো ও'কনেলকে। এরপরও 'স্পোর্টসম্যানশিপ' দেখানোয় মিরাজের প্রশংসা করে মিথুন আরও বলেন, 'আমি মনে করি মিরাজ দারুণ কাজ করেছে, প্রশংসা অবশ্যই ওর প্রাপ্য। আর এটা তো ক্রিকেটের নিয়ম, সময় মতো না গেলে ফিল্ডিং সাইড আবেদন করবেই। কিন্তু ও (ও'কনেল) যখন রিটার্ন করেছে, এতে মিরাজকে কৃতিত্ব দিতে হবে। এটা তো সম্পূর্ণ ওর সিদ্ধান্ত ছিলো।' 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / মোহাম্মদ মিঠুন / খুলনা টাইগার্স / চিটাগং কিংস / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net