Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙ্গে তুরাগ নদে পড়লো ট্রাক, বিকল্প পথে যান চলাচল 

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
21 December, 2024, 01:30 pm
Last modified: 21 December, 2024, 08:59 pm

Related News

  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙ্গে তুরাগ নদে পড়লো ট্রাক, বিকল্প পথে যান চলাচল 

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে
গাজীপুর প্রতিনিধি
21 December, 2024, 01:30 pm
Last modified: 21 December, 2024, 08:59 pm
ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদের ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর-বোঝাই একটি ড্রাম ট্রাক নদীতে পড়েছে। এতে ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। তবে, পাশের ময়মনসিংহমুখী অপর লেন দিয়ে এবং নদের ওপর দিয়ে নির্মিত বিআরটি প্রকল্পের ফ্লাইওভার দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টঙ্গী (তুরাগ নদের উপর) বেইলি ব্রিজটি নড়বড়ে ছিল। শনিবার ভোরে পাথর-বোঝাই ওভারলোডেড একটি ড্রাম ট্রাক ব্রিজটি পারাপারের কারণে ভেঙে গেছে এটি। ড্রাম ট্রাকটি এখনো তুরাগ নদেই পড়ে আছে।  

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: ইব্রাহিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বিকল্প উপায়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

তিনি আরো বলেন, "এই পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ও বিআরটি ফ্লাইওভার ব্যবহার করার জন্য বলা হয়েছে।"

এ বিষয়ে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, "ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ রাখার জন্য পুলিশকে অনুরোধও করা হয়েছিল। আমরা বাঁশ দিয়ে আটকে দিয়েছিলাম। তারপরেও নিষেধ অমান্য করে ভারী যানবাহন চলায় এ দুর্ঘটনা ঘটেছে।"

তিনি আরো বলেন, "আমরা ব্রিজ তোলার চেষ্টা করব। পড়ে যাওয়া ব্রিজটি তোলার জন্য ফ্লাইওভারের নিচে ক্রেন বসানো যাবে কি-না সবকিছু দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

টঙ্গী / তুরাগ নদী / দুর্ঘটনা / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net