Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
16 December, 2024, 08:00 am
Last modified: 16 December, 2024, 08:25 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ

সৌম্য-জাকের জুটির পর শেখ মেহেদি ও শামীমের ব্যাটে এগোয় বাংলাদেশ। এই দুই জুটিতে মেলে লড়াইয়ের পুঁজি।
টিবিএস রিপোর্ট
16 December, 2024, 08:00 am
Last modified: 16 December, 2024, 08:25 am

তেড়েফুঁরে শুরু করতে চাইলেন তানজিদ হাসান হাসান তামিম, যেটাকে অস্থিরতাও বলা যায়। উইকেটে গিয়েই রানের খোঁজে মরিয়া হয়ে ওঠা তরুণ এই ওপেনার যেন ভিন্ন রূপে নিজেকে হাজির করতে চাইলেন। যেটার ফল ভালো হলো না, কিছুক্ষণের মধ্যেই তিনি সাজঘরে। পরের বলে বোলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন লিটন কুমার দাসও। একটু পর আফিফ হোসেন ধ্রুবও ফিরলে বাংলাদেশ তখন দিকহারা এক দল। 

এখান থেকে হাল ধরে দলকে এগিয়ে নিয়ে গেলেন চাপ সামলে জুটি গড়া সৌম্য সরকার ও জাকের আলী। তাদের গড়া জুটিই হলো বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড়। এরপর শেখ মেহেদি হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে এগোলো বাংলাদেশ। এতে মিললো কিছুটা লড়াই করার পুঁজি। বাংলাদেশ সময় সোমবার ভোরে সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৭ রান তুলেছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টিতে এই রান নিশ্চয়ই নিরাপদ কোনো সংগ্রহ নয়। কিন্তু সফরকারীদের শুরুতে চোখ রাখলে এটাই বেশি মনে হতে পারে। ১৫ রানের মধ্যেই ফিরে যান তাসজিদ ও লিটন; ৩০ রানে বিদায় নেন আফিফও। উইকেটের চাপ সামলাতে রান তোলায় মন দিতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৩২ রান তোলে তারা। ৬ ওভারের ৩৬ বলের মধ্যে ২২টিই যায় ডট। এক ওভারে ২ উইকেট নেওয়া উইন্ডিজ স্পিনার আগেভাগেই নিজের ৪ ওভার শেষ করে। ৪ ওভারের ২৪ বলের মধ্যে ১৮টি করেন ডট বল করেন।

সৌম্য-জাকের চাপ সামলার দিলেও শুরুতে সেভাবে রানচাকা ঘোরাতে পারেননি, ১০ ওভারে ৩ উইকেটে ৫৬ রান যোগ হয় বাংলাদেশের স্কোরকার্ডে। ১১তম ওভারের ঝড়ে অবস্থায় কিছুটা পরিবর্তন আসে। গুডাকেশ মোটিকে টানা ২ ছক্কা মারেন সৌম্য, এই ওভার থেকে আসে ১৫ রান। ততোক্ষণে উইকেটে থিতু হয়ে জাকেরও ব্যাট চালাতে শুরু করেছেন। যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি। রোমারিও শেফার্ডকে তুলে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন ২৭ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৭ রান করা জাকের। 

এর আগে চতুর্থ উইকেটে সৌম্য-জাকেরের গড়া জুটি থেকে ৪২ বলে আসে ৫৭ রান। জাকেরের বিদায়ের কিছুক্ষণ পর বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। বাঁহাতি এই ওপেনার ৩২ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সেরা ৪৩ রান করেন। এরপর শেখ মেহেদি ও শামীমের ব্যাটে ১৯.৫ ওভার পর্যন্ত লড়ে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। ঝড়ো ইনিংস খেলা শামীম ১৩ বলে একটি চার ও ৩টি ছক্কায় ২৭ রান করেন। 

শেখ মেহেদি ২৪ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন। তানজিদ ১১ বলে ৬ রান করেন। রানের খাতা খুলতে পারেননি এই সিরিজে টি-টোয়েন্টি নেতৃত্ব পাওয়া লিটন, প্রথম বলেই আউট হন তিনি। আফিফ ১১ বলে ৮ রান করেন। শুরুতে বাংলাদেশকে চাপে ফেলা আকিল ৪ ওভারে ২ উইকেট নিতে মাত্র ১৩ রান খরচা করেন, একটি ওভার নেন মেডেন। ওবেড ম্যাকয়ের শিকারও ২ উইকেট, ৪ ওভারে ৩০ রান দেন তিনি। রস্টন চেস ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট পান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / সৌম্য সরকার / জাকের আলী অনিক / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net