Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’

খেলা

টিবিএস রিপোর্ট
15 December, 2024, 07:25 pm
Last modified: 15 December, 2024, 07:28 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’

টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলেও ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে অতীত ভুলে নতুন সিরিজে মনোযোগী লিটন। এরপরও টি-টোয়েন্টি বলে বাস্তবতা মেনেই কথা বলতে হচ্ছে তাকে।
টিবিএস রিপোর্ট
15 December, 2024, 07:25 pm
Last modified: 15 December, 2024, 07:28 pm

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অভিজ্ঞতা কম নয়। গত জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে এ মাঠেই খেলে বাংলাদেশ। 

বিশ্বকাপের প্রথম পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষেও এই মাঠে খেলে তারা। তবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের জন্য এ মাঠ নতুন অভিজ্ঞতার মতো, এই মাঠে তারা শেষবার ২০১৩ সালে। দীর্ঘদিন সংস্কার কাজ চলার কারণে মাঠটিতে খেলা হয়নি। সোমবার ভোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আগের সিরিজের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ভালো করার ব্যাপারে আশাবাদী নেতৃত্ব পাওয়া লিটন কুমার দাস। তবে কাজটা যে সহজ হবে না, সেটাও মানছেন তিনি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের পরিসংখ্যানও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। দলটির বিপক্ষে ১৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫টি, ক্যারিবীয়দের জয় ৯ ম্যাচে। দুটি ম্যাচের ফল আসেনি। ওয়েস্ট ইন্ডিজের মাঠে ৬ ম্যাচের ৪টিতেই হেরে বাংলাদেশ। 

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও আশা দেখানোর মতো নয়। টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলেও ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। তবে অতীত ভুলে নতুন সিরিজে মনোযোগী লিটন। এরপরও টি-টোয়েন্টি বলে বাস্তবতা মেনেই কথা বলতে হচ্ছে তাকে, 'টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়। এই এখন খেলাও ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে। একটু কঠিন তো হবেই।'

ভালো করার আশার কথা জানিয়ে লিটন বলেন, 'আমাদের প্রস্তুতিতে ঘাটতি নেই। গতকাল আলোর নিচে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের বেশির ভাগই অনেক দিন ধরে টেস্ট খেলেছে, ওয়ানডে খেলেছে। খেলার ওপরেই আছে। দুই-একজন হয়তো নতুন। কিন্তু ওরাও অনুশীলনের সুযোগ পেয়েছে।'

গত জুনে বিশ্বকাপে যে উইকেটে খেলা হয়েছে, তার সঙ্গে বর্তমান উইকেটের পার্থক্য আছে বলে মনে হয়েছে লিটনের কাছে। তার ভাষায়, 'এটা বিশ্বকাপের উইকেটের চেয়ে ভিন্ন দেখা গেছে। একই নয়। এবার হয়তো পিচ ভিন্নভাবে প্রস্তুত করেছে।' এরপরও ভালো সিরিজের আশায় তিনি, 'চেষ্টা করব কীভাবে (খারাপ ফর্ম) থেকে বের হয়ে আসা যায়, ভালো একটা সিরিজ খেলা যায়।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / লিটন কুমার দাস / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net