Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বিজয় দিবসে বিজয় কনসার্ট আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2024, 12:10 pm
Last modified: 11 December, 2024, 12:33 pm

Related News

  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিজয় দিবসে বিজয় কনসার্ট আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’

'সবার আগে বাংলাদেশ' নামের নতুন এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনটির আহ্বায়ক হলেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
টিবিএস রিপোর্ট
11 December, 2024, 12:10 pm
Last modified: 11 December, 2024, 12:33 pm
‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে কনসার্ট আয়োজনের ঘোষণা দেন। ছবি: বাসস

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিজয় কনসার্টের আয়োজন করবে 'সবার আগে বাংলাদেশ' নামের একটি সংগঠন। 

'সবার আগে বাংলাদেশ' সংগঠনের আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল (১০ ডিসেম্বর) গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বলেন, "গত ১৫ থেকে ১৬ বছর ধরে দেশের মানুষ প্রকৃতভাবে বিজয় দিবস উদযাপন করতে পারেনি। তারা ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের শিকার হয়েছে। এই বছর আমরা বিজয় দিবস উদযাপন করে দেশের মানুষের মাঝে নতুন আশা ও দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে চাই।"

তিনি আরও বলেন, "এই কনসার্টটি ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হবে। আমরা মূলত যুব সমাজের মধ্যে নতুন আশা এবং দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব।"

কনসার্টে একক পরিবেশনায় থাকবেন সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, কনক চাঁপা, বেবী নজনীন, মনির খান, কনা, ইমরান, প্রীতম, মৌসুমি, এবং জেফার-এর মতো খ্যাতিমান শিল্পীরা। 

এছাড়া জনপ্রিয় ব্যান্ড দল– নগরবাউল, আর্ক, শিরোনামহীন, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, এভয়েড রাফা, ডিফারেন্ট টাচ এবং সোলসও কনসার্টে পারফর্ম করবে।

'সবার আগে বাংলাদেশ' সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্টে শুধু স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। কোনো বিদেশি শিল্পী এতে উপস্থিত থাকবেন না।

'সবার আগে বাংলাদেশ' নামের এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মূল লক্ষ্য হলো, দেশের সংস্কৃতি সংরক্ষণ এবং যুবসমাজকে দেশের ঐতিহ্য সম্পর্কে সচেতন করা।

এ্যানী বলেন, "বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য, বিদেশি শক্তির অধীনে থাকার জন্য নয়। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো।"

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এবং মিডিয়া সেলের সদস্য আতিউর রহমান রুমান, জাহিদুল ইসলাম রনি এবং এহসান মাহমুদ উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

বিজয় দিবস / কনসার্ট / সবার জন্য বাংলাদেশ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net