Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
মার্শাল ল মানি না: দক্ষিণ কোরিয়ার সৈনিকের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আলোচনায় যে নারী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 December, 2024, 01:35 pm
Last modified: 05 December, 2024, 04:44 pm

Related News

  • সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমিতে পাওয়া ৭ শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?
  • যুক্তরাষ্ট্রের কাছে ‘চিরকাল’ যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অস্ত্র মজুত আছে: ট্রাম্প

মার্শাল ল মানি না: দক্ষিণ কোরিয়ার সৈনিকের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আলোচনায় যে নারী

দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের অনেকের মতো ‘মার্শাল ল’ শব্দটি আহনের জন্যও অপরিচিত ছিল। এটি সর্বশেষ ১৯৭৯ সালে ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে আহন বলেন, “প্রথমবার এ ঘোষণা শোনার পর এক ধরনের আতঙ্ক আমাকে গ্রাস করেছিল।”
টিবিএস ডেস্ক
05 December, 2024, 01:35 pm
Last modified: 05 December, 2024, 04:44 pm
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে সেনা সদস্যের অস্ত্র ধরে আছেন আহন গুই-রিয়ং। ছবি: সিএনএন।

দক্ষিণ কোরিয়া এক অস্থির রাত পার করেছে। অনেকে ধারণা করছেন, এটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এ ঘটনায় নজর কাড়েন এক নারী যিনি সেনা সদস্যদের মুখোমুখি হয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন অর্থাৎ মার্শাল ল জারি করায় তা প্রত্যাহারের দাবিতে মাঠে নামেন দেশটির বিরোধী দলীয় নেতাসহ সাধারণ মানুষ। গত মঙ্গলবার রাতে আইন প্রত্যাহারে ভোটের দাবিতে জড়ো হতে শুরু করেন ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলের সদস্যরা। এসময় সেনাবাহিনীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে এক সৈনিকের অস্ত্র টেনে ধরেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র আহন গুই-রিয়ং (৩৫)। ওই ঘটনার ভিডিও তখনই অনলাইনে ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আহন গুই-রিয়ং বলেন, "আমি কিছু ভাবিনি। আমি শুধু জানতাম যে আমাদের এটি থামাতেই হবে।"

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দেশজুড়ে সামরিক আইন জারি করলে জাতীয় পরিষদে অবস্থান নেয় সামরিক বাহিনী। এ সামরিক আইনের ঘোষণা প্রত্যাহারের দাবিতেই সেখানে রওনা হন আহন।

দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের অনেকের মতো 'মার্শাল ল' শব্দটি আহনের জন্যও অপরিচিত ছিল। এটি সর্বশেষ ১৯৭৯ সালে ঘোষণা করা হয়েছিল।

প্রথমবার এ ঘোষণা শোনার পর আহন বলেন, "এক ধরনের আতঙ্ক আমাকে গ্রাস করেছিল।"

সামরিক আইন ঘোষণা করলে রাজনৈতিক কার্যক্রম, যেমন সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ হয়ে যায়, ধর্মঘট ও শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে যায় এবং গণমাধ্যম ও প্রকাশনার কার্যক্রম সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। আইন অমান্যকারীদের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার বা আটক করা হতে পারে।

কথোপকথনের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র আহন গুই-রিয়ং। ছবি: বিবিসি।

সামরিক আইন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বিরোধী নেতা লি জে-মিয়ং নেতাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে জড়ো হতে এবং ওই ঘোষণা প্রত্যাহারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় সময় রাত ১১টার কিছুক্ষণ পর ন্যাশনাল অ্যাসেম্বলিতে পৌঁছান আহন। সেসময়ের কথা মনে করে, তাদের কেউ যাতে ধরতে না পারে সেজন্য অফিসের বাতি বন্ধ করে, হেলিকপ্টারের হাত থেকে নিজেদের আড়াল করেছেন, সেসব অভিজ্ঞতা বর্ণনা করছিলেন আহন।

আহন জানান, তিনি যখন ভবনে পৌঁছান, তখন তার সহকর্মীরাসহ সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর মুখোমুখি অবস্থান করছিল। এ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "তখন আমার মনে দেশের পুরোনো ইতিহাস চোখের সামনে ভেসে উঠছিল।"

আহন ও তার সহকর্মীরা প্রাণপণ চেষ্টা করছিলেন, যাতে সেনাবাহিনী প্রধান ভবনে প্রবেশ করতে না পারে।

তারা ভেতর থেকে দরজাগুলো তালাবদ্ধ করে এবং দরজার সামনে আসবাবপত্রসহ ভারী জিনিসপত্র দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। যখন সেনাবাহিনী এগিয়ে আসতে শুরু করে, আহন তখন সামনে এগিয়ে যান।

আহন বলেন, "সত্যি বলতে, শুরুতে আমি ভয় পেয়েছিলাম। কিন্তু এমন পরিস্থিতি দেখে মনে হলো, আমি চুপ করে থাকতে পারি না।"

রাত ১টার দিকে ন্যাশনাল অ্যাসেম্বলি সামরিক আইন প্রত্যাহারের পক্ষে একটি প্রস্তাব পাস করে। উপস্থিত ১৯০ জন সদস্য সবাই এটি বাতিলের পক্ষে ভোট দেন। ভোর ৪টা ২৬ মিনিটে প্রেসিডেন্ট ইউন তার সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন।

বিশৃঙ্খলা থেমে যাওয়ার পর, আহন কিছুক্ষণ ন্যাশনাল অ্যাসেম্বলির ভেতরেই ঘুমান।

তিনি বলেন, "সকালে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে বের হতে আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আশেপাশে কোনো ট্যাক্সি ছিল না। আর রাতের এমন ঝড়ের পর বাস্তবতায় ফিরে আসা সত্যিই কঠিন ছিল।"

বিবিসির সঙ্গে কথা বলার সময় আহনের পরনে ছিল আগের রাতের ঘটনার ভিডিওতে দেখা সেই একই কালো টার্টলনেক এবং লেদার জ্যাকেট। কথোপকথনের এক পর্যায়ে তিনি আবেগে ভেঙে পড়েন।

তিনি বলেন, "২১শ শতকে এসে কোরিয়ায় এমন কিছু ঘটছে যা অত্যন্ত হৃদয়বিদারক এবং হতাশাজনক।"

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / বিরোধী দল / ডেমোক্রেটিক পার্টি / মুখপাত্র / আহন গুই-রিয়ং / সেনাবাহিনী / অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমিতে পাওয়া ৭ শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?
  • যুক্তরাষ্ট্রের কাছে ‘চিরকাল’ যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অস্ত্র মজুত আছে: ট্রাম্প

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net