Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
যে কারণে নেপালে বন্ধ হলো ফেসবুক, এক্স ও ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম

আন্তর্জাতিক

এনডিটিভি
08 September, 2025, 07:10 pm
Last modified: 08 September, 2025, 07:45 pm

Related News

  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ‘র‍্যাপার’ বালেন শাহ

যে কারণে নেপালে বন্ধ হলো ফেসবুক, এক্স ও ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম

প্ল্যাটফর্মগুলোকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল নিবন্ধনের জন্য। কিন্তু মেটা, অ্যালফাবেট, এক্স, রেডিট ও লিংকডইনের মতো কোনো বড় প্রতিষ্ঠান আবেদন জমা না দেয়ার ফলে ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।
এনডিটিভি
08 September, 2025, 07:10 pm
Last modified: 08 September, 2025, 07:45 pm
ছবি: আনাদলু এজেন্সি

সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবসহ বেশিরভাগ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম বন্ধ করছে নেপাল সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। 

২০২৩ সালে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করে জানিয়েছিল, নেপালে কার্যক্রম চালাতে চাইলে সব নেটওয়ার্ককে নিবন্ধন করতে হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টও এ সিদ্ধান্তের পক্ষে রায় দিয়ে সরকারকে বিদেশি ও দেশীয় উভয় প্ল্যাটফর্মকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করার নির্দেশ দেয়। সরকারের দাবি, এর লক্ষ্য ভুয়া অ্যাকাউন্ট, বিদ্বেষপূর্ণ বক্তব্য ও সাইবার অপরাধ দমন।

নেপালে প্রতি দশজনের মধ্যে নয়জনই ইন্টারনেট ব্যবহার করেন। প্ল্যাটফর্মগুলোকে ২৮ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল নিবন্ধনের জন্য। কিন্তু ৪ সেপ্টেম্বর রাত পর্যন্ত মেটা, অ্যালফাবেট, এক্স, রেডিট ও লিংকডইনের মতো কোনো বড় প্রতিষ্ঠান আবেদন জমা দেয়নি। ফলে ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারের এ পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে বিভিন্ন অধিকার গোষ্ঠী।

নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানান, দেশে বহুল ব্যবহৃত প্রায় দুই ডজন সামাজিক নেটওয়ার্ককে বারবার নোটিশ দেওয়া হয়েছিল সরকারিভাবে নিবন্ধনের জন্য। কিন্তু তারা তা না করায় অবিলম্বে প্ল্যাটফর্মগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যম বিলের বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুইয়ারিতে শিক্ষার্থীদের প্রতিবাদ দেখা গিয়েছিল। ছবি: পিকচার অ্যালায়েন্স

তবে, টিকটক, ভাইবার এবং আরও তিনটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম নেপালে চালু থাকবে, কারণ তারা সরকারের সাথে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

এর আগে নেপাল সরকার এসব কোম্পানিকে দেশে একটি লিয়াজোঁ অফিস বা প্রতিনিধি নিয়োগের আহ্বান জানিয়েছিল। সামাজিক মাধ্যমের সঠিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার সংসদে একটি বিলও উত্থাপন করেছে।

যদিও বিলটি এখনো সংসদে পূর্ণাঙ্গ আলোচনার মুখ দেখেনি। তাই এ বিলকে সেন্সরশিপের চেষ্টা হিসেবে সমালোচনা করছে অধিকারকর্মীরা। তাদের অভিযোগ, অনলাইনে সরকারের সমালোচনাকারীদের দমন এবং নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করতেই এ উদ্যোগ। এ ধরনের আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে এবং নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করবে।

কিন্তু সরকারি কর্মকর্তাদের দাবি, ব্যবহারকারী ও অপারেটর উভয়কেই তাদের প্রকাশিত কনটেন্টের জন্য জবাবদিহি করতে আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।

বিশ্বজুড়ে এর আগেও বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ জোরদার করেছে। যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে শুরু করে ব্রাজিল ও অস্ট্রেলিয়া পর্যন্ত নানা সরকার ভুয়া খবর, ডেটার অপব্যবহার ও নিরাপত্তা ঝুঁকির কারণে সীমাবদ্ধতা আরোপ করে। গত মাসে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভয়েস কল সীমিত করে, যা প্রতারণা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের অভিযোগে করা হয়।

Related Topics

টপ নিউজ

নেপাল / সামাজিক যোগাযোগমাধ্যম / ফেসবুক / ইউটিউব / হোয়াটসঅ্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে
  • নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ‘র‍্যাপার’ বালেন শাহ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net