Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
গাজীপুরে পোশাক কারখানার কর্মকর্তার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
30 November, 2024, 10:35 pm
Last modified: 01 December, 2024, 02:35 pm

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

গাজীপুরে পোশাক কারখানার কর্মকর্তার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সরে গেলে শ্রমিকেরা কারখানার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রাফি মাহমুদকে আটকে বেদম পিটুনি দেন।
গাজীপুর প্রতিনিধি
30 November, 2024, 10:35 pm
Last modified: 01 December, 2024, 02:35 pm
হাসপাতালে আহত রাফি মাহমুদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স লিমিটেড নামক একটি পোশাক কারখানায় বকেয়া বেতন নিয়ে উত্তেজনার এক পর্যায়ে এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী ডিএমডি রাফি মাহমুদ শুক্রবার (২৯ নভেম্বর) রাতে বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর পত্নীতলার নয়ন বাবু (৩৫) ও কাজল হোসেন (৩২); কুড়িগ্রাম সদরের রাজীব মিয়া (৪২), রাজারহাটের আশরাফ আলী (৫৪); সিরাজগঞ্জের কাজীপুরের রুবেল রানা (২৮); রংপুরের খাদেমুল ইসলাম (৩৭); এবং মুন্সিগঞ্জের শাহিন দেওয়ান (৫২)।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে তাদের আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকায় অবস্থিত মাহমুদ জিন্স লিমিটেড কারখানাটি ৯ অক্টোবর বিভিন্ন সংকট দেখিয়ে বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। অপরদিকে শ্রমিকদের এক মাসের বেতন, সার্ভিস বেনিফিট এবং কারখানা কর্মকর্তাদের ছয় থেকে নয় মাসের বেতন বকেয়া ছিল।

বকেয়া পরিশোধে মালিকপক্ষ, বিজিএমইএ ও প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেতন-ভাতাসহ পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হন। বেতনের আশায় চাকরি ছেড়ে দেওয়া এবং অন্যত্র কর্মরত শ্রমিকেরাও ছুটি নিয়ে কারখানায় উপস্থিত হন। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে কারখানার পক্ষ থেকে নোটিশে জানানো হয়, বকেয়া পরিশোধের টাকার ব্যবস্থা করা সম্ভব হয়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক মো. আজাদ রহমান বলেন, এ ঘোষণার পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা দিনভর স্থায়ী ছিল।

সন্ধ্যায় মালিকপক্ষ প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা মালিকপক্ষের লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল ছোড়ে।

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সরে গেলে শ্রমিকেরা কারখানার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রাফি মাহমুদকে আটকে বেদম পিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাত ৮টার দিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, ঘটনায় রাফি মাহমুদ বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ কারখানার শ্রমিকেরা গত আগস্টেও পাঁচ মাসের বকেয়া বেতন আদায়ে আন্দোলন করেছিলেন। পরে মালিকপক্ষ অনেকের বেতন পরিশোধ করলেও কিছু শ্রমিকের বেতন বকেয়া থেকে যায়।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / পোশাক শ্রমিক / শ্রমিক বিক্ষোভ / মাহমুদ জিন্স / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net