Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
১ বিলিয়ন পাউন্ড মূল্যের চীনা সিরামিক পাত্রের সংগ্রহ উপহার পেলো ব্রিটিশ মিউজিয়াম

আন্তর্জাতিক

বিবিসি
25 November, 2024, 12:55 pm
Last modified: 25 November, 2024, 12:59 pm

Related News

  • জাপানের সামুরাইদের অর্ধেকই ছিলেন নারী; ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনীতে উঠে এল অজানা ইতিহাস
  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন

১ বিলিয়ন পাউন্ড মূল্যের চীনা সিরামিক পাত্রের সংগ্রহ উপহার পেলো ব্রিটিশ মিউজিয়াম

স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের ট্রাস্টিরা ১ হাজার ৭০০টি চীনা সিরামিক পাত্র ব্রিটিশ মিউজিয়ামকে দান করার ঘোষণা দিয়েছেন।
বিবিসি
25 November, 2024, 12:55 pm
Last modified: 25 November, 2024, 12:59 pm
উপহার পাওয়া চীনা পাত্রগুলোর মধ্যে ১৩৫১ সালের ডেভিড ভাস (ফুলদানি) রয়েছে। ছবি: পিএ মিডিয়া

ব্রিটিশ মিউজিয়াম ১ বিলিয়ন পাউন্ড মূল্যের চীনা সিরামিক পাত্রের সংগ্রহ পেতে যাচ্ছে, যা যুক্তরাজ্যের ইতিহাসে যেকোনো জাদুঘরের জন্য সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে বিবেচিত হবে।

স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের ট্রাস্টিরা ১ হাজার ৭০০টি চীনা সিরামিক পাত্র ব্রিটিশ মিউজিয়ামকে দান করার ঘোষণা দিয়েছেন। ১৫ বছর ধরে এই পাত্রগুলো মিউজিয়ামে ধার দেওয়ার পর এখন স্থায়ীভাবে দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটি ব্রিটিশ ব্যবসায়ী স্যার পার্সিভাল ডেভিডের ব্যক্তিগত সংগ্রহ। তিনি ১৯৬৪ সালে মৃত্যুর পূর্বে ইউরোপ, জাপান, হংকং এবং চীন থেকে পাত্রগুলো সংগ্রহ করেছিলেন।

ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক ড. নিকোলাস কুলিনান বলেন, এটি একটি "অতুলনীয় ব্যক্তিগত সংগ্রহ", যার ঐতিহাসিক মূল্য অপরিসীম।

ব্রিটিশ মিউজিয়ামকে ২০০৯ সাল থেকে ধার দেওয়া সার পার্সিভাল ডেভিডের চীনা শিল্পকর্ম এবং বইয়ের সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা বাইলিংগ্যুয়াল (দ্বিভাষিক) রুম ৯৫-এ প্রদর্শিত হচ্ছে।

কিছু সিরামিক পাত্রে কিং সাম্রাজ্যের অসাধারণ শিল্পকর্ম রয়েছে। ছবি: পিএ মিডিয়া

স্যার পার্সিভাল ডেভিড ১৮৯২ সালে মুম্বাইয়ের একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবার কাছ থেকে ব্যারনের খেতাব অধিগ্রহণ করেন এবং পরিবারিক ব্যবসার মালিকানা পান। ১৯১৪ সালে লন্ডনে ফিরে এসে তিনি চীনা শিল্পকর্ম সংগ্রহ করা শুরু করেন।

স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের ট্রাস্টিরা জানিয়েছেন, স্যার ডেভিড চেয়েছিলেন, তার ব্যক্তিগত সংগ্রহটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং তাদের অনুপ্রাণিত করুক।

ড. কুলিনান বলেন, তিনি "সার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশনের ট্রাস্টিদের উদারতায় অভিভূত"।

তিনি আরও বলেন, "এই ঐতিহাসিক বস্তুগুলো আমাদের সংগ্রহে একটি বিশেষ মাত্রা যোগ করেছে এবং একইসঙ্গে বিশ্বের পণ্ডিত, গবেষক এবং দর্শনার্থীদের চীনা শিল্পকর্মের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ অধ্যয়ন এবং উপভোগ করার অসাধারণ সুযোগ প্রদান করবে।"

নতুন সংগ্রহগুলো যুক্ত হওয়ার পর ব্রিটিশ মিউজিয়ামে চীনা সিরামিক পাত্রের সংগ্রহ ১০ হাজার পিসে পৌঁছাবে। এটি চীনা ভাষাভাষী অঞ্চলের বাইরে যেকোনো পাবলিক প্রতিষ্ঠানে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রহগুলোর মধ্যে একটি হয়ে উঠবে।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংগ্রহ হলো– ১৩৫১ সালের ডেভিড ভাস (ফুলদানি), যেটি নীল ও সাদা সিরামিকের তারিখ নির্ধারণে বিপ্লব ঘটিয়েছিল; একটি চিকেন কাপ, যেটি চেংহুয়া সম্রাটকে মদ পরিবেশন করতে ব্যবহৃত হয়েছিল এবং ১০৮৬ সালের আশপাশে উত্তর সং রাজবংশের জন্য তৈরি করা রু সিরামিক।

সংগ্রহে থাকা ৫৫০ বছরের পুরোনো চিকেন কাপ। ছবি: পিএ মিডিয়া

স্যার পার্সিভাল ডেভিড ফাউন্ডেশন অব চাইনিজ আর্টের চেয়ারম্যান কলিন শীফ বলেন, এই দানটি স্যার পার্সিভালের তিনটি প্রধান লক্ষ্য অর্জন করেছে।

শীফ বলেন, এগুলো হলো– "তার অনন্য সংগ্রহটি অক্ষুণ্ণভাবে সংরক্ষণ করা, প্রতিটি টুকরোকে একসঙ্গে জনসাধারণের প্রদর্শনীর জন্য রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সংগ্রহটি অনুপ্রেরণা ও শিক্ষা হিসেবে অব্যাহত রাখা।"

যুক্তরাজ্যের সৃজনশীল শিল্প, শিল্প ও পর্যটনমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট বলেন, "আমি আনন্দিত যে, এই বিশ্বখ্যাত চীনা সিরামিক পাত্রগুলো এখন ব্রিটিশ মিউজিয়ামে স্থায়ীভাবে প্রদর্শিত হবে, যেখানে এই সংগ্রহ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও আলোকিত করবে বহু বছর ধরে।

তিনি আরও বলেন, "আমি এই অস্বাভাবিক উদারতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং আশা করি এটি অন্যদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।"

পাত্রগুলো দান করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেগুলো ব্রিটিশ মিউজিয়ামের বিশ্বব্যাপী প্রদর্শনী সহায়তার অংশ হিসেবে চীনের সাংহাই মিউজিয়াম এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়ামে ধার দেওয়া হবে।

ব্রিটিশ মিউজিয়ামকে চীনা সিরামিক পাত্রগুলোর চূড়ান্ত মালিকানা স্থানান্তর করার প্রক্রিয়াটি চ্যারিটি কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করবে।

Related Topics

টপ নিউজ

ব্রিটিশ মিউজিয়াম / চীনা শিল্পকর্ম / জাদুঘর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • জাপানের সামুরাইদের অর্ধেকই ছিলেন নারী; ব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনীতে উঠে এল অজানা ইতিহাস
  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net