Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বাবার সামনেই ডাকাতের গুলিতে শিক্ষার্থী নিহত

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
08 October, 2020, 02:15 pm
Last modified: 08 October, 2020, 02:16 pm

Related News

  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বাবার সামনেই ডাকাতের গুলিতে শিক্ষার্থী নিহত

নিহত জনি দে রাজ কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।
কক্সবাজার প্রতিনিধি
08 October, 2020, 02:15 pm
Last modified: 08 October, 2020, 02:16 pm
নিহত জনি রাজ। ফাইল ফটো: সংগৃহীত

কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড়-বাইশারি সড়কের হিমছড়ি ঢালায় সশস্ত্র ডাকাতের গুলিতে বাবার সামনেই এক শিক্ষার্থী তরুণ নিহত হয়েছেন। সামাজিক অনুষ্ঠানে গান পরিবেশন শেষে বৃহস্পতিবার সকালের দিকে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত জনি দে রাজ (২০) রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরপাড়ার (শিয়াপাড়া) এলাকার তপন দের ছেলে। ঈদগাঁও কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান গাইতেন জনি। 

ঈদগড় ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীর হোসেন জানান, 'ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাতির কবলে পড়েন। এ সময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়েছেন। অন্য যাত্রীদেরও আঘাত করেছে ডাকাতদল।'

'সড়কটি দিয়ে পার্বত্য নাইক্ষংছড়ি, রামু ও কক্সবাজার সদর এ তিন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের লোকজনকে চলাচল করতে হয়,' বলে জানান তিনি।

নিহতের বাবার বরাত দিয়ে ঈদগড়ের সমাজকর্মী নুরুল আবছার জানান, বুধবার রাতে একটি সামাজিক আয়োজনে গান পরিবেশন করতে গিয়েছিলেন জনি রাজ। সঙ্গে তার বাবা এবং এক প্রতিবেশী ছিলেন। অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সকালে সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলেন পিতা-পুত্রসহ অন্যরা। ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পৌছামাত্র ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতদল তাদের গতি রোধ করে। তারা জনি রাজকে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি করেন জনি। তখন তাকে এবং অন্যদেরও প্রহার করে ডাকাতদল। ধস্তাধস্তি হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে জনির মাথার ডানপাশে গুলি করে পাহাড়ের ভেতর ঢুকে যায় ডাকাতদল। উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল নামে ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হালিম বলেন, 'ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি এলাকাটিতে সকাল ৮টা হতে রাত ৯টা পর্যন্ত পুলিশ পাহারা থাকে। তবে সাড়ে ৭টার দিকে, পুলিশ টহল শুরুর আগে সিএনজি পেয়ে দুর্বৃত্তরা আক্রমণ করেছে। সিএনজি মালিক সমিতি জানিয়েছে, জনি রাজদের আগে আরও ভোরে একাধিক সিএনজি যাত্রী নিয়ে ঈদগড়-বাইশারি গেছে।'

ওসি হালিম আরও বলেন, 'খবর নিয়ে জেনেছি, এর আগেও নিহত জনি রাজকে দুর্বৃত্তরা আক্রমণ করেছিল। আজও (বৃহস্পতিবার) তাকে এরা অপহরণ করতে চেয়েছিল বলে প্রকাশ পেয়েছে। পূর্ব কোনো ঘটনার জেরে এটা হলো কি না, তাও খতিয়ে দেখছি আমরা। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।'

উল্লেখ্য, এর আগেও সড়কটির হিমছড়ি ঢালায় ডাকাতের গুলিতে একাধিক নিহতের ঘটনা ঘটে। এর একটু পূর্বে পানেরছারা ঢালায় ডাকাতের গুলিতে পুলিশের এক নায়েক খুন হবার ঘটনাও রয়েছে। বাড়ি ফেরার পথে গাড়ি থেকে অপহৃত হন প্রবাসী, শিক্ষার্থী, ডাক্তার, চাকুরিজীবী, কৃষকসহ নানা পেশার মানুষ।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / ডাকাত / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net