Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

খেলা

টিবিএস রিপোর্ট
16 November, 2024, 08:15 pm
Last modified: 17 November, 2024, 01:50 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

সমতায় ফিরে শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখলো বাংলাদেশ, রোমাঞ্চকর জয়ে শেষ করলো বছর। 
টিবিএস রিপোর্ট
16 November, 2024, 08:15 pm
Last modified: 17 November, 2024, 01:50 pm

রেফারির শেষ বাঁশি বেজে উঠতেই বাবন সিংকে কাঁধে তুলে নিলেন এক সতীর্থ। যার গোলে সবার মুখে হাসি ফুটলো, তাকে তো এভাবেই মাথায় তুলে রাখাই যায়। এরপর বাংলাদেশের বাকি ফুটবলাররা জড়ো হয়ে গোল হয়ে দাঁড়ালেন, লাফিয়ে-গলা ফাটিয়ে চললো তাদের উদযাপন। উচ্ছ্বাসের রেশ মাঠে থাকলো আরও কিছুক্ষণ। না, কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি বাংলাদেশ। তবে মালদ্বীপের বিপক্ষে পাওয়া এই জয়টি স্বস্তির, এই জয়টি বিশ্বাস হারিয়ে যেতে না দেওয়ার আনন্দের।  

আগের ম্যাচে দাপুটে ফুটবল খেলে অনেক সুযোগ তৈরি করলেও গোল করতে না পারার আক্ষেপ ছিল বাংলাদেশের। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া পাওয়া দলটি আজও পিছিয়ে পড়ে। সেখান থেকে সমতায় ফিরে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখলো বাংলাদেশ, রোমাঞ্চকর জয়ে শেষ করলো বছর। চলতি বছর এটাই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এ বছর ৮ ম্যাচে ৬টিতে হেরেছে বাংলাদেশ, জিতেছে দুটি ম্যাচ। আজকের জয়ের আগে তারা গত সেপ্টেম্বরে হারায় ভুটানকে।

শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পারফরম্যান্সে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ ম্যাচ হেরেছিল ১-০ গোলে। আজ আর একই ভুল করলো না ঘরের মাঠের দলটি। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দৃষ্টিনন্দন এক গোলে বাংলাদেশকে সমতায় ফেরান মজিবুর রহমান জনি। শেষ দিকে প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে দলকে আনন্দে ভাসান পাপন। মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন আলী ফাসির। দলটির বিপক্ষে টানা তিন ম্যাচে অপরাজিত থাকার পর হেরে যাওয়া বাংলাদেশ আবারও জয়ে ফিরলো। 

আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন আনে বাংলাদেশ, কাজেম শাহ কিরমানির বদলে মাঝমাঠে খেলানো হয় মজিবুর রহমান জনিকে। সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিলেন তিনি। ২-১ ব্যবধানে শেষ হওয়া ম্যাচের শুরুটা আকর্ষণীয় ছিল না, শুরুতে দুই দলই সাদামাটা ফুটবল খেলেছে। ২৪তম মিনিটে বড় ভুল করে বসেন তপু বর্মণ। তার পাস প্রতিপক্ষের কাছে গিয়ে পৌঁছায়, যা থেকে ইব্রাহিম মাহাদির থ্রু পাস ধরে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফাসির।

সমতায় ফিরতে অবিরত চেষ্টা করে যাওয়া বাংলাদেশ ৪০তম মিনিটে প্রথমবারের মতো গোছালো আক্রমণ সাজায়। কিন্তু বাঁ প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের শট মালদ্বীপের গোলরক্ষক ফিরিয়ে দেন। ফিরতি বলে ফাঁকা পোস্ট লক্ষ্য করে শেখ মোরসালিন শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তিন মিনিট পরে সমতা টানে বাংলাদেশ। সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের দারুণ শটে গোল করেন জনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশ। মালদ্বীপের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রাকিব, কিন্তু দারুণ দক্ষতায় ক্রসবারের দিয়ে সেই শট বের করে দেন মালদ্বীপের গোলরক্ষক। আক্রমণ, পাল্টা আক্রমণে এগোচ্ছিল খেলা কিন্তু কোনো দলই জালের ঠিকানা খুঁতে নিতে পারছিল না। যোগ করা সময়ে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ইমনের ক্রস থেকে প্লেসিং শটে বল জালে জড়ান শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা পাপন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / বাংলাদেশ-মালদ্বীপ ফুটবল ম্যাচ / বসুন্ধরা কিংস অ্যারেনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net