Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বাংলাদেশের প্রতিনিধি হয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স

খেলা

টিবিএস রিপোর্ট
16 November, 2024, 04:55 pm
Last modified: 16 November, 2024, 05:05 pm

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • মাশরাফি-সাকিবকে নিয়ে করা প্রশ্নে ক্ষেপে গেলেন নাজমুল আবেদীন
  • আরও বড় হৃদয় নিয়ে খেলতে হতো, রংপুরের বিদায়ের পর আশরাফুল
  • হারতে হারতে বাদই হয়ে গেল রংপুর, কোয়ালিফায়ারে খুলনা
  • ইমনকে নিয়ে করা মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন চট্টগ্রামের মালিক 

বাংলাদেশের প্রতিনিধি হয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স

৫ দলের অংশগ্রহণের টুর্নামেন্টটিতে রংপুর রাইডার্স কেবল নিজেদেরই নয়, বরং বিসিবি ও দেশেরও প্রতিনিধিত্ব করবে বলে মনে করেন নাজমুল আবেদীন। দলটির ভালো পারফরম্যান্সের মাধ্যমে বিসিবি বা দেশের ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে বলে বিশ্বাস বিসিবির এই পরিচালকের।
টিবিএস রিপোর্ট
16 November, 2024, 04:55 pm
Last modified: 16 November, 2024, 05:05 pm

এক দেশের ফ্র্যাঞ্চাইজির অন্য দেশের টুর্নামেন্টে অংশ নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা ফ্র্যাঞ্চাইজি লম্বা সময় ধরেই অন্য লিগে খেলে আসছে। দেশের বাইরের টুর্নামেন্টে অংশ নিলেও এসব ক্ষেত্রে সাধারণত দেশকে প্রতিনিধিত্ব করার বিষয় থাকে না বা বিষয়টি সেভাবে উল্লেখ করা হয় না। তবে বাংলাদেশ থেকে বিদেশি লিগে খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা রংপুর রাইডার্সের ক্ষেত্রে এভাবে ভাবা হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে আগামী ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) রংপুর রাইডার্স। আসরটির প্রস্তুতি হিসেবে সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে গত কিছুদিন ধরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একডেমি মাঠে অনুশীলন করে আসছে দলটি। আগামী ১৮ নভেম্বর দেশ ছাড়ার আগে আজ শনিবার মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে কথা বলেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। 

টুর্নামেন্টে নিজেদের পরিকল্পনা, লক্ষ্য নিয়ে কথা বলার পাশাপাশি আজ তারা জার্সি উন্মোচন করেছে। দলটির অধিনায়ক ছাড়াও সংবাদ সম্মেলনে ছিলেন টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ৫ দলের অংশগ্রহণের টুর্নামেন্টটিতে রংপুর রাইডার্স কেবল নিজেদেরই নয়, বরং বিসিবি ও দেশেরও প্রতিনিধিত্ব করবে বলে মনে করেন নাজমুল আবেদীন। দলটির ভালো পারফরম্যান্সের মাধ্যমে বিসিবি বা দেশের ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে বলে বিশ্বাস তার।

বিসিবির এই পরিচালক বলেন, 'আমার মনে হয়, যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি, এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে। রংপুর রাইডার্সকে অভিনন্দন। এই মুহূর্তের দলগুলোর মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে তারা। পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে।' 

'আমরা আশা করব তারা ওখানে ভালো করবে। শুধু ভালো করাই না, এটায় দিয়ে আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড়দের একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা নয়, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করব তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।' যোগ করেন তিনি। 

বিদেশের মাঠে ভালো করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রংপুর রাইডার্স, আসরটিতে ফাইনাল খেলতে চায় তারা। বাংলাদেশের সর্বশেষ (২০২২) ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের অংশ থাকায় গায়ানা সম্পর্কে ধারণা আছে সোহানের। সেই অভিজ্ঞতা মনে করে রংপুর অধিনায়ক বলেন, 'আমি শেষ ওয়ানডে সিরিজ ওখানে খেলেছি, গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে, সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন-চার দিন অনুশীলনের সুযোগ পাব, সেটা কাজে লাগানোর চেষ্টা করব।'

রংপুর ছাড়া টুর্নামেন্টের বাকি চার দল হচ্ছে ঘরের মাঠের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। এমন কিছু দল থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের আশায় সোহান, 'আমার কাছে মনে হয় যে, এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ, এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এখানে অংশ নেওয়া, বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয় অনেক বড় পাওয়া।'

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সোহান, সৌম্য সরকার, শেখ মেহদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফে হোসেন ধ্রুব, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলামরা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর, হারমিত সিং, ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড, ইংল্যান্ডের ওয়েন ম্যাডসেন ও জ্যাক চ্যাপেল। সর্বশেষ বিদেশি হিসেবে রংপুর দলের ভিড়িয়েছে পাকিস্তানের খুশদিল শাহকে। 

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এই আসরটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন সোহান। একই সঙ্গে নিজেদের দায়িত্বের কথাও মনে করিয়েছেন তিনি, 'এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর এনসিএলে টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে। একই সঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করব, আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এ রকম সুযোগ আসে।'

পুরো টুর্নামেন্টই হবে গায়ানাতে, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রভিডেন্স স্টেডিয়ামে। ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া আসরটির পর্দা নামবে আগামী ৭ ডিসেম্বর। সব মিলিয়ে ১০ লাখ ডলার প্রাইজমানি থাকছে আসরটিতে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার, রানার্সআপরা পাবে আড়াই লাখ ডলার। প্রতিটা ম্যাচ জয়ের জন্য দেওয়া হবে ২৫ হাজার ডলার করে। 

Related Topics

টপ নিউজ

রংপুর রাইডার্স / গ্লোবাল সুপার লিগ / নুরুল হাসান সোহান / নাজমুল আবেদীন ফাহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • মাশরাফি-সাকিবকে নিয়ে করা প্রশ্নে ক্ষেপে গেলেন নাজমুল আবেদীন
  • আরও বড় হৃদয় নিয়ে খেলতে হতো, রংপুরের বিদায়ের পর আশরাফুল
  • হারতে হারতে বাদই হয়ে গেল রংপুর, কোয়ালিফায়ারে খুলনা
  • ইমনকে নিয়ে করা মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন চট্টগ্রামের মালিক 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net