Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ইমনকে নিয়ে করা মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন চট্টগ্রামের মালিক 

খেলা

টিবিএস রিপোর্ট
01 February, 2025, 11:35 pm
Last modified: 03 February, 2025, 01:57 pm

Related News

  • ভারতের চাপে আইসিসির চাপিয়ে দেয়া কোনো অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • বৈষম্যবিরোধী আন্দোলনে কোনো ‘মাস্টারমাইন্ড’ ছিল না: উপদেষ্টা আসিফ
  • যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে দেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না: আসিফ
  • গতকালের ঘটনায় বুঝলাম পিস্তল, মিসাইল সঙ্গে রাখলেও আমি-আপনি নিরাপদ নই: আসিফ

ইমনকে নিয়ে করা মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন চট্টগ্রামের মালিক 

চিটাগং মালিকের বক্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে কদিন আগে মন্তব্য করেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, এমন মন্তব্য খুবই হতাশাজনক। 
টিবিএস রিপোর্ট
01 February, 2025, 11:35 pm
Last modified: 03 February, 2025, 01:57 pm

বিসিবির নিয়ম মেনে ক্রিকেটারকে পারিশ্রমিক দেননি। কবে দেবেন, সেই বার্তাও ক্রিকেটারকে দেওয়া হয়নি।  এর মাঝেই পারভেজ হোসেন ইমনকে নিয়ে অসংলগ্ন মন্তব্য করেন চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী। সন্তুষ্ট না হওয়ায় ইমনকে পারিশ্রমিক দেননি জানিয়ে তিনি বলেন, তার টাকা গাছে ধরে না। তার এমন বক্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে কদিন আগে মন্তব্য করেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, এমন মন্তব্য খুবই হতাশাজনক। 

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের শেষ ম্যাচ চলাকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন ক্রীড়া উপদেষ্টা। কিছুক্ষণ খেলা উপভোগ করে পারিশ্রমিকসহ আরও কিছু ইস্যু নিয়ে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তিনি। এই আলোচনায় ইমনকে নিয়ে করা মন্তব্যের কারণে চিটাগং স্বত্ত্বাধিকারীকে সতর্ক করেন আসিফ মাহমুদ। পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তার সঙ্গে থাকা নাজমুল আবেদী জানান, ওই মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন সামির কাদের। 

ইমনকে নিয়ে সামির কাদেরের করা মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'এটা খুবই হতাশাজনক। আমরা আজকে ওনার সাথে কথা বলেছি। তাকে সতর্ক করেছি। কোনো খেলোয়াড়ের ব্যাপারে এমন মন্তব্য করার অধিকার তার নেই। খেলোয়াড়কে একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়েছেন, পারফরম্যান্স যেমনই হোক না কেন। এ জন্য আমরা সতর্ক করেছি। বিসিবিকেও আমরা বলেছি এই ব্যাপারে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় নিয়ম অনুযায়ী।'

একই প্রশ্নে বিস্তারিতভাবে ব্যাখা দেন নাজমুল আবেদীন। তিনি জানান, কেবল জাতীয় দলের ক্রিকেটার নয়, কোনো ক্রিকেটারের সঙ্গেই কথা বলার ধরন এমন হতে পারে না। ইমনের সাথে অমন আচরণ করা ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন সামির কাদের, এটাও জানান নাজমুল আবেদীন। তিনি বলেন,  'প্রশ্ন তুলেছিলেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে আচরণগত কারণ নিয়ে। আজ সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাকে একেবারে পরিষ্কারভাবে জানিয়েছি যে, আমরা এতে খুবই অসন্তুষ্ট হয়েছি।'

'কেবল জাতীয় দলের খেলোয়াড় নয়, এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে, কারও সাথে কথা বলার ধরন এটা হতে পারে না, এই ধরনের আচরণ আমরা গ্রহন করবো না। উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে, উনার এই ব্যবহারটা ঠিক ছিল না, উনি ক্ষমা চেয়েছেন।' সামির কাদেরের ক্ষমা চাওয়ার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে বিসিবি জানাবে কিনা, এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদীন বলেন, 'দিতে পারি আমরা, কোনো অসুবিধা নাই।'

পারিশ্রমিক না দিয়েই ইমনের সম্পর্কে কেন অমন মন্তব্য করেছিলেন চিটাগংয়ের স্বত্ত্বাধিকারী? খোঁজ নিয়ে জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ার ব্যাপারটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছিলেন ইমন। কয়েকজন সতীর্থর সঙ্গে এ নিয়ে বাঁহাতি এই ওপেনারের কয়েক দফায় কথা হয়। পারিশ্রমিক না পেলে কী করা যেতে পারে, এ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। ক্রিকেটারদের আলোচনার এই ব্যাপারটি পৌঁছে যায় সামির কাদের পর্যন্ত, এরপরই ইমনকে নিয়ে মন্তব্য করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সামির কাদের চৌধুরী / চিটাগং কিংস / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / নাজমুল আবেদীন ফাহিম / যুব ও ক্রীড়া উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ভারতের চাপে আইসিসির চাপিয়ে দেয়া কোনো অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • বৈষম্যবিরোধী আন্দোলনে কোনো ‘মাস্টারমাইন্ড’ ছিল না: উপদেষ্টা আসিফ
  • যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে দেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না: আসিফ
  • গতকালের ঘটনায় বুঝলাম পিস্তল, মিসাইল সঙ্গে রাখলেও আমি-আপনি নিরাপদ নই: আসিফ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net