Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
ট্রাম্পের সঙ্গে কাজ করতে নার্ভাস নয় ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 November, 2024, 02:35 pm
Last modified: 11 November, 2024, 02:41 pm

Related News

  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ
  • ট্রাম্প যুদ্ধের তীব্রতা বাড়ালে ইউরোপের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে ইরান
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়

ট্রাম্পের সঙ্গে কাজ করতে নার্ভাস নয় ভারত

শুল্ক যুদ্ধ দুই দেশের মধ্যে কিছুটা তিক্ততা সৃষ্টি করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণই।
টিবিএস ডেস্ক
11 November, 2024, 02:35 pm
Last modified: 11 November, 2024, 02:41 pm
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। ছবি: আনন্দবাজার।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে কোনো ভয় নেই বলে জানিয়েছে ভারত। খবর বিবিসির।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর গতকাল রোববার বলেন, "অনেক দেশই ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তিত, কিন্তু ভারত সেসব দেশের মতো নয়।"

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তবে ট্রাম্প প্রশাসনের সময় ভারতকে তিক্ত শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল, যা উভয় দেশের ব্যবসায় প্রভাব ফেলে।

ভারত দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রের দুই পক্ষেরই সমর্থন পেয়ে আসছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রেসিডেন্টদের সঙ্গে ভারত ভালোভাবেই কাজ করে এসেছে। তাছাড়া ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই দেখছে চীনের শক্ত প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত।

গতকাল রোববার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, "ট্রাম্পের শাসনামলে ভারত-মার্কিন সম্পর্কের উন্নতি হবে না- এমন কোনো আশঙ্কা দিল্লির নেই।"

তিনি আরও বলেন, "মনে হয় ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে ফোনকলে অভিনন্দন জানানো ব্যক্তিদের মধ্যে প্রথম তিনজনের একজন ছিলেন নরেন্দ্র মোদি।"

তবে শুল্ক যুদ্ধ এই সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত অক্টোবরে মোদিকে একজন 'দারুণ নেতা' বলে অভিহিত করেন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি অভিযোগও করেন যে ভারত অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। 

বিশ্লেষকরা বলছেন, দুই নেতার সম্পর্কের উষ্ণতা এই বাণিজ্যিক বিরোধগুলি দূর করতে পারে কিনা তা-ই দেখার বিষয়।

এর আগেও ট্রাম্প ও মোদি একে অপরের প্রশংসা করেছেন।

২০১৯ সালে টেক্সাসে ভারতীয়-আমেরিকান কমিউনিটির ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি দুজনই দুজনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। সে অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সেসময় যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নেতার জন্য এমন আয়োজনকে সর্ববৃহৎ সংবর্ধনা হিসেবে বিবেচনা করা হয়েছিল।

পরের বছর ট্রম্পের প্রথম ভারত সফরের সময় মোদি তাকে নিজের নির্বাচনী এলাকা গুজরাটে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে সংবর্ধনা দিয়েছিলেন। সেখানে সেসময় ১ লাখ ২৫ হাজার মানুষ উপস্থিত হয়েছিল।

কিন্তু পরস্পরের প্রতি এমন আয়োজনের কমতি না থাকলেও তাদের সম্পর্ক কিছুটা হুমকির মুখে পড়েছে।

দুই দেশের তিক্ত শুল্ক যুদ্ধের কারণে প্রথম মেয়াদে ট্রাম্প ভারতের জন্য বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করে দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, এই সময়ে এইচ-১বি ভিসার প্রত্যাখ্যানের হার ২০১৬ সালে ৬ শতাংশ থেকে বেড়ে ২০১৯ সালে ২১ শতাংশে পৌঁছায়। আর এই ভিসার একটি বড় অংশ ভারতীয় প্রযুক্তি কর্মীদের দেওয়া হয়।

এদিকে, জয়শঙ্কর দাবি করেন যে পূর্ব ও পশ্চিমের মধ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসছে। তবে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো পুরোনো শিল্পোন্নত অর্থনীতিগুলি এখনও খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, "তাদের বাজার বড়, তারা প্রযুক্তিখাতের একটি শক্তিশালী কেন্দ্র। সুতরাং পরিবর্তনগুলোকে আমাদের মেনে নিতে হবে। কিন্তু এগুলো নিয়ে উদ্বেলিত হওয়া যাবে না এবং অতিরঞ্জিত করা যাবে না। আমাদের দৃষ্টিভঙ্গি সঠিক রাখা জরুরি।"

Related Topics

টপ নিউজ

ভারত / যুক্তরাষ্ট্র / নির্বাচিত প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / নরেন্দ্র মোদি / এস জয়শঙ্কর / ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ
  • ট্রাম্প যুদ্ধের তীব্রতা বাড়ালে ইউরোপের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে ইরান
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net