Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বিশ্বের সবচেয়ে লাভজনক সিনেমা; বাজেটের ১৩,০০০ গুণ আয়; অভিনেতারা পেয়েছিলেন মাত্র ৫০০ ডলার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 November, 2024, 02:40 pm
Last modified: 05 November, 2024, 02:42 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

বিশ্বের সবচেয়ে লাভজনক সিনেমা; বাজেটের ১৩,০০০ গুণ আয়; অভিনেতারা পেয়েছিলেন মাত্র ৫০০ ডলার

মাত্র ১৫ হাজার ডলার বাজেটে তৈরি এই হরর সিনেমা বক্স অফিস থেকে তুলে এনেছে ১৯৪ মিলিয়ন ডলার। 
হিন্দুস্তান টাইমস
05 November, 2024, 02:40 pm
Last modified: 05 November, 2024, 02:42 pm
ছবি: আইএমডিবি

একটি সিনেমার সাফল্য বিচারে মাপকাঠি কী? একটি পদ্ধতি হচ্ছে বক্স অফিসের আয়। তবে এই পদ্ধতিতে ছোট কিংবা বড়—সব পরিসরের সিনেমাকে এক কাতারে ফেলা হয়। কিন্তু অনেক বাণিজ্য বিশ্লেষকের মতে, ১০ মিলিয়ন ডলার বাজেটের একটি স্বাধীন সিনেমার সঙ্গে ২৫০ মিলিয়ন বাজেটের স্টুডিও প্রযোজিত একটি সিনেমার তুলনা করা উচিত নয়। 

এজন্য অনেকেই ছবির সাফল্য বিচার করেন বাজেটের তুলনায় সিনেমাটি কত আয় করেছে, তার ভিত্তিতে। এই মাপকাঠিতে সবচেয়ে লাভজনক সিনেমার জায়গা নিয়েছে ২০০৭ সালে মুক্তি পাওয়া একটি স্বল্প বাজেটের ছবি। মুনাফার হারে ছবিটি 'টাইটানিক', 'অ্যাভাটার' ও 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এর মতো বিশাল পরিসরের সিনেমাগুলোকেও ছাড়িয়ে গেছে।  

বিশ্বের সবচেয়ে লাভজনক সিনেমা  

২০০৭ সালে নির্মাতা ওরেন পেলি কম বাজেটের একটি হরর সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন। এ ছবিতে তিনি ব্যবহার করেন হোম ক্যামেরা, কাজে নেন নতুন অভিনেতাদের। 

ছবি: আইএমডিবি

ছবির নির্মাণ ব্যয় কমাতে তিনি একটি হ্যান্ডহেল্ড বা হাতে ধরার ক্যামেরা ব্যবহার করেন। আর ন্যূনতম পারিশ্রমিকে কাজে নেন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-অধিভুক্ত অভিনেতাদের। 

এ সিনেমার জন্য সত্যিকার অর্থে কোনো চিত্রনাট্য ছিল না। ছবিটির অনেক দৃশ্যই তাৎক্ষণিকভাবে ভেবে নিয়ে অভিনয় করা হয়। ভৌতিক দৃশ্যগুলোর জন্য ব্যবহার করা হয় প্র্যাকটিক্যাল ইফেক্ট। 

এই স্বল্প বাজেটের সিনেমাটি ছিল 'প্যারানরমাল অ্যাক্টিভিটি'। নির্মাণে খরচ হয় মাত্র ১৫ হাজার ডলার। 

বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দর্শকদের মন জিতে নেয়। এরপর প্যারামাউন্ট পিকচার্স ছবিটি কিনে নেয়। প্রতিষ্ঠানটি এ ছবির পোস্ট-প্রোডাকশন ও বিপণনে ২ লাখ ডলার বিনিয়োগ করে।  

ছবি: আইএমডিবি

২০০৯ সালের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দারুণ ব্যবসাসফল হয় 'প্যারানরমাল অ্যাক্টিভিটি'। বিশ্বব্যাপী ১৯৪.২ মিলিয়ন আয় করে ছবিটি। এ ছবির ফাউন্ড-ফুটেজ ফরম্যাট, ভয়জাগানিয়া আবহত ও নতুনত্ব দর্শকদের মুগ্ধ করে। 

নির্মাণ খরচের চেয়ে প্রায় ১৩ হাজার গুণ বেশি মুনাফা তুলে এনে অবিস্মরণীয় গড়ে সিনেমাটি। এ 'প্যারানরমাল অ্যাক্টিভিটি'কে ফ্র্যাঞ্চাইজে পরিণত করে। এ ফ্র্যাঞ্চাইজে তিনটি সিক্যুয়েল ও দুটি স্পিনঅফ রয়েছে। সিক্যুয়েল ও স্পিনঅফ মিলিয়ে ফ্র্যাঞ্চাইজটি মোট ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

 'প্যারানরমাল অ্যাক্টিভিটি'র অভিনেতারা কম পারিশ্রমিক পেয়েছিলেন কেন

বাজেট স্বল্পতার কারণে ছবিতে দুই নবাগতকে নেন ওরেন পেলি। ক্যাটি ফেদারস্টন ও মিকা স্লোট তখনও উঠতি অভিনেতা ছিলেন। এ ছবির আগে তাদের ঝুলিতে বলার মতো কোনো কাজ ছিল না। 

ছবি: আইএমডিবি

কাস্টিং কল দেখে তারা অডিশন দেন। পেলি তাদের ন্যূনতম পারিশ্রমিকে কাজে নেন। ফলে তারা প্রত্যেকে মাত্র ৫০০ ডলার করে পারিশ্রমিক পান। 

২০০৯ সালের নভেম্বরে দ্য জে লেনো শো-তে এই অভিনেতারা জানান, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করার পর তারা ছবির মুনাফা থেকে বাড়তি আয় পান।

Related Topics

টপ নিউজ

প্যারানরমাল অ্যাক্টিভিটি / হলিউড / চলচ্চিত্র / হরর সিনেমা / হরর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net