Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ‘খুবই কম’ 

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 03:45 pm
Last modified: 02 November, 2024, 02:28 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ‘খুবই কম’ 

আফগানিস্তান সিরিজ না খেললেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 03:45 pm
Last modified: 02 November, 2024, 02:28 pm
সাকিব আল হাসান। ফাইল ছবি: সংগৃহীত

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার খেলার সম্ভাবনা কম। এ ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছেন সাকিবের আফগানিস্তান সিরিজে না খেলার ব্যাপারে।  

শারজায় আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দল দুই ভাগে সংযুক্ত আরব আমিরাতে যাবে ৩ নভেম্বর। তার আগে দুই-একদিনের মধ্যেই সিরিজের দল ঘোষণা হওয়ার কথা রয়েছে। 

আজ ফারুক আহমেদের কথায় অনেকটাই স্পষ্টই হয়ে গেছে যে, দলে সাকিবের থাকার সম্ভাবনা খুবই কম। তিনি এও জানান, এই সিরিজে না খেলার কথা সাকিব নিজেই ভাবছেন। ফারুক বলেছেন, 'সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারলো না, এরপর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি, তবে পরের সিরিজে তার খেলার সম্ভাবনা কম। বলছি না যে খেলবে না নিশ্চিত হয়ে গেছে, তবে মিস করার সম্ভাবনাই বেশি। এটা তার মানসিক অবস্থার ওপর নির্ভর করে।'

ফারুক আরও যোগ করেন, 'সে যত শক্ত মানসিকতারই হোক না কেন, মানসিকভাবে সমস্যা হবেই। শেষ টেস্টটা সে দেশে খেলতে পারেনি, এর জন্য মন খারাপ হবেই। এরপর যখন অনুশীলন করতে পারেনি, সে পেশাদার; সে ভেবেছে এ অবস্থায় সিরিজটা খেললে দেশের জন্য ভালো হবে না, তার জন্যও ভালো হবে না।'

আফগানিস্তান সিরিজ না খেললেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। আবুধাবিতে একটা টি–টেন টুর্নামেন্টে খেলবেন সাকিব। সেখানে তার একটা প্রস্তুতিও হয়ে যাবে। এরপর জাতীয় দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে চাইলে বোর্ডকে জানাবেন সাকিব। তখন প্রয়োজন মনে হলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে তাকে দলে রাখা হতে পারে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / সাকিব আল হাসান / বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / বিসিবি সভাপতি / ফারুক আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net