Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন

খেলা

টিবিএস রিপোর্ট
16 August, 2026, 03:05 pm
Last modified: 16 August, 2026, 03:10 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে ভিডিও কলে প্রধানমন্ত্রী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন।
টিবিএস রিপোর্ট
16 August, 2026, 03:05 pm
Last modified: 16 August, 2026, 03:10 pm
বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রিকেট দলের খেলোয়ারদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পরই কর্মব্যস্ততার মধ্য থেকে তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হন। দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে হওয়া ওই ভিডিও কলে বিসিবি সভাপতি তামিম ইকবালও যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকে দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। এ সময় তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন।

তানজিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের একটি অংশ বিশেষভাবে আলোচনায় এসেছে। তারেক রহমানের বাড়ি বগুড়ায় এবং তানজিদেরও বাড়ি একই জেলায়। বিষয়টি উল্লেখ করে তামিম ইকবাল তানজিদকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তামিম বলেন, 'ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে।'

তবে তামিমকে সংশোধন করে প্রধানমন্ত্রী বলেন, 'বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।'

ভিডিও কলে ক্রিকেটারদের শারীরিক অবস্থারও খোঁজ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।'

পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয়টি জানান অধিনায়ক নাজমুল। তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, সেটারও খোঁজখবর রেখেছেন, আমরা ভালো আছি কি না।'

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দলের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেওয়ার আশাও জানান তিনি।

এদিকে ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও স্বরাষ্ট্রমন্ত্রীও। নাজমুল বলেন, 'আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন। উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, তাঁর সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।'

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ। টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে প্রায় পুরো ম্যাচে দাপট দেখিয়ে ৯ উইকেটে হারিয়েছে নাজমুলের দল।

এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়ে দেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল তারা।

নাজমুলের চোখে, দেশের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় জয়। ঐতিহাসিক এই জয় নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, 'আমাদের এখানে এই মুহূর্তগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে। আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন। আমি মনে করি, দেশের মানুষ অনেক খুশি।'

Related Topics

টপ নিউজ

তানজিদ হাসান / তামিম ইকবাল / বিসিবি সভাপতি / অস্ট্রেলিয়ার মাটিতে / সিরিজ জয় / বাংলাদেশের ঐতিহাসিক জয় / প্রধানমন্ত্রীর অভিনন্দন / তারেক রহমান / ভিডিও কল / বগুড়ার ছেলে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net