Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
খুলনা থেকে ঢাকাগামী ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2024, 05:00 pm
Last modified: 22 October, 2024, 05:11 pm

Related News

  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • মেঘ-বৃষ্টি-বাদল

খুলনা থেকে ঢাকাগামী ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন চলাচল শুরু

দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্য পরিবহন করার জন্য বাংলাদেশ রেলওয়ে এ উদ্যোগ নিয়েছে। লাগেজ ভ্যানে ফল ও সবজি পরিবহন করা যাবে এবং রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত পণ্য মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে। মোট ২০৩ মেট্রিক টন সবজি, ফল, মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে।
টিবিএস রিপোর্ট
22 October, 2024, 05:00 pm
Last modified: 22 October, 2024, 05:11 pm
দুপুর ২টার পর চুয়াডাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছায়। ছবি: টিবিএস

কম খরচে খুলনা-চুয়াডাঙ্গা থেকে কৃষিপণ্য ঢাকায় পরিবহনের উদ্দেশ্যে 'কৃষিপণ্য স্পেশাল' চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার  'কৃষিপণ্য স্পেশাল' ট্রেনটি খুলনা-ঢাকা ভায়া ঈশ্বরদী রুটে চলাচল শুরু হলো।

কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি সকাল সোয়া দশটায় খুলনা থেকে ছেড়ে আসে এবং দুপুর ২টার পর চুয়াডাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছায়। সেখান থেকে একশ' কেজি পটল ও ঢেঁড়স নিয়ে চুয়াডাঙ্গা ছেড়েছে 'কৃষিপণ্য স্পেশাল' ট্রেনটি। রাতে সাড়ে দশটার পর ট্রেনটির ঢাকা তেজগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্য পরিবহন করার জন্য বাংলাদেশ রেলওয়ে এ উদ্যোগ নিয়েছে। লাগেজ ভ্যানে ফল ও সবজি পরিবহন করা যাবে। আর রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত পণ্য মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে। মোট ২০৩ মেট্রিক টন সবজি, ফল, মাছ, মাংস ও দুধ পরিবহন করা যাবে।

পাবনার ঈশ্বরদী আওতাপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সিরাজুল ইসলাম মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার হাট থেকে সবজি কেনেন কৃষি স্পেশাল ট্রেনে পরিবহনের জন্য। তিনি জানান, ৭৮ টাকা ভাড়া দিয়ে ট্রেনে তিনি ৫০ কেজি করে পটল ও ঢেঁড়স নিয়ে যাচ্ছেন।

একশ’ কেজি পটল ও ঢেঁড়স নিয়ে চুয়াডাঙ্গা ছেড়েছে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি। ছবি: টিবিএস

বাংলাশে রেলওয়ে পাকশীর বিভাগীয় কমার্শিয়াল অফিসার নাসির উদ্দিন বলেন, ''সপ্তাহের প্রতি মঙ্গলবার খুলনা থেকে ঢাকার উদ্দেশে 'কৃষিপণ্য স্পেশাল' ট্রেনটি ছেড়ে যাবে। ট্রেনটিতে সাতটি কোচ রয়েছে। ফল ও সবজির ছয়টি লাগেজ ভ্যান (কোচ) এবং একটি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যান রয়েছে। রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে ২৯ মেট্রিক টন মাছ, মাংস ও দুধ পরিবহন করা যাবে। আর ছয়টি লাগেজ ভ্যানে ১৭৪ মেট্রিক টন সবজি ও ফল পরিবহন করা হবে।''

তিনি বলেন, ''কৃষক ও ব্যবসায়ীরা নিয়মিত তাদের উৎপাদিত পণ্য পরিবহন করতে পারবে। এ ট্রেনের চাহিদা বাড়লে প্রতিদিন চালানোর ব্যবস্থা করা হবে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো টাকা নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুলিরাও অতিরিক্ত টাকা নিতে পারবে না।''

তিনি আরও বলেন, ''মাঠ পর্যায়ে কৃষক ও ব্যবসায়ীরা যাতে সঠিক দাম পায় সেজন্য এ ট্রেন চালু করা হয়েছে। বন্যা ও সিন্ডিকেটের কারণে পণ্যের বাজার উঠানামা করছে। তাই বাজার নিয়ন্ত্রণ করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। অল্প খরচে দ্রুত ঢাকাসহ অন্য স্থানে পণ্য পৌঁছে যাবে। ওয়াগনগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।''

Related Topics

টপ নিউজ

‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন / খুলনা / ঢাকা / চুয়াডাঙ্গা / বাংলাশে রেলওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • মেঘ-বৃষ্টি-বাদল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net