Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
‘শোলে’র চেয়েও বেশি টিকিট বিক্রি; এ ছবির নায়ক ধর্মেন্দ্র-অমিতাভের চেয়েও বেশি হিট সিনেমা দিয়েছেন

বিনোদন

ইন্ডিয়া ডটকম
27 October, 2024, 12:25 pm
Last modified: 27 October, 2024, 12:26 pm

Related News

  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
  • বলিউডের আইকনিক 'হি-ম্যান' ধর্মেন্দ্র মারা গেছেন
  • ‘শোলে’র অদ্ভুতুড়ে জেলার থেকে সেরা কৌতুকাভিনেতা; অভিনয়ে প্রয়াত আসরানি হাসিয়েছিলেন দর্শককেই
  • অমিতাভ-রেখার মধ্যে প্রেম ছিল না, যা ছিল তা কেবল মোহ: প্রবীণ সাংবাদিক পূজা সামন্ত

‘শোলে’র চেয়েও বেশি টিকিট বিক্রি; এ ছবির নায়ক ধর্মেন্দ্র-অমিতাভের চেয়েও বেশি হিট সিনেমা দিয়েছেন

ক্যারিয়ারে ৬৩টি হিট সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ। আর রাজেশ খান্না অভিনয় করেছেন ৫৭টি হিট সিনেমায়।
ইন্ডিয়া ডটকম
27 October, 2024, 12:25 pm
Last modified: 27 October, 2024, 12:26 pm
ছবি: প্রাইম ভিডিও

অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও হেমা মালিনী অভিনীত সিনেমা 'শোলে' এশিয়াজুড়ে ৩০ কোটি টিকিট বিক্রি করেছিল। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমার জন্য যা ছিল রেকর্ড। 

সময়ের পরিক্রমায় আমির খানের বলিউড সিনেমা 'দঙ্গল'ও বক্স অফিসে বেশ ভালো আয় করেছে। প্রতিবেশী দেশ চীনে সিনেমাটি রেকর্ড সংখ্যক আয় করছে। 

কিন্তু ১৯৭১ সালে মুক্তি পাওয়া সিনেমা 'ক্যারাভান' যেন 'শোলে' সিনেমাকেও ছাড়িয়ে গিয়েছিল। মুক্তির বছরে ভারতে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল ১.৯ কোটি। কিন্তু ১৯৭৯ সালে চীনে মুক্তি পেয়ে সিনেমাটি দেশটিতে বিক্রি করেছিল ৮.৮ কোটি টিকিট। সেক্ষেত্রে ২০০০ সালের এক রিপোর্ট অনুযায়ী, সর্বসাকুল্যে সিনেমাটির ৩০ কোটিরও বেশি টিকেট বিক্রি হয়েছে। 

সিনেমাটির এমন আকাশচুম্বী সাফল্যের পরেও এর মূল অভিনেতা জিতেন্দ্র আমিতাভ কিংবা রাজেশ খান্নার মতো ততটা জনপ্রিয়তা পাননি। তার নামের আগে সুপারস্টার তকমাও যোগ হয়নি। 

সাসপেন্স-থ্রিলার সিনেমা 'ক্যারাভান' বক্স অফিসে সর্বমোট আয় করেছে ৩৫.৩ কোটি রুপি। যদিও ১৯৭১ সালে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৩.৬ কোটি রুপি আয় করেছিল।

সিনেমাটির জিতেন্দ্র ও আশা পারেখ জুটি রাতারাতি ব্যাপক হিটে পরিণত হয়। তারা বেশ তারকাখ্যাতি পান। এ ছবিতে আরুনা ইরানি ও হেলেনও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ক্যারাভানের পরিচালক ছিলেন আমির খানের চাচা নাসির হুসাইন। সিনেমাটির প্লটের পাশাপাশি গানগুলোও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।  'চাড়তে জাওয়ানি মেরি চাল মাস্তানি', 'দাইয়া ইয়েহ ম্যা কাহাঁ আ ফাসে', 'দিলবার দিল সে পিয়ারে', 'পিয়া তু আব তো আজা'—এই গানগুলো ব্যাপক হিট হয়। এ ছবির গানের লিরিক লিখেছেন বিখ্যাত কবি মাজরুহ সুলতানপুরি, সংগীত পরিচালনা করেছেন আরডি বর্মণ। 

এ ছবি মুক্তি পাওয়ার পর জিতেন্দ্রর তারকাখ্যাতি তুঙ্গে ওঠে। এমনকি হিট সিনেমার দিক থেকেও দুই সুপারস্টার রাজেশ খান্না ও অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে যান তিনি।

ক্যারিয়ারে ৬৩টি হিট সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ। আর রাজেশ খান্না অভিনয় করেছেন ৫৭টি হিট সিনেমায়। তবে জিতেন্দ্র ৬৯টি হিট সিনেমায় অভিনয় করে এই দুইজনকে ছাড়িয়ে গেছেন। 

অন্যদিকে আশা পারেখও ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে 'লাভ ইন টোকিও', 'জিদ্দি', 'মেরে সানাম' ইত্যাদি সিনেমা। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

শোলে / অমিতাভ বচ্চন / ধর্মেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
  • বলিউডের আইকনিক 'হি-ম্যান' ধর্মেন্দ্র মারা গেছেন
  • ‘শোলে’র অদ্ভুতুড়ে জেলার থেকে সেরা কৌতুকাভিনেতা; অভিনয়ে প্রয়াত আসরানি হাসিয়েছিলেন দর্শককেই
  • অমিতাভ-রেখার মধ্যে প্রেম ছিল না, যা ছিল তা কেবল মোহ: প্রবীণ সাংবাদিক পূজা সামন্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net