Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় অস্ত্রসজ্জিত হচ্ছে উত্তর কোরিয়ার সৈন্যরা

আন্তর্জাতিক

সিএনএন
20 October, 2024, 03:50 pm
Last modified: 20 October, 2024, 03:56 pm

Related News

  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজের ডিএনএ নমুনা সংগ্রহ
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় অস্ত্রসজ্জিত হচ্ছে উত্তর কোরিয়ার সৈন্যরা

ভিডিওতে দেখা যায়, সৈন্যরা একটি লম্বা লাইনে দাঁড়িয়ে ইউনিফর্ম নিচ্ছেন এবং সম্ভবত কোরিয়ান ভাষায় কথা বলছেন।
সিএনএন
20 October, 2024, 03:50 pm
Last modified: 20 October, 2024, 03:56 pm
প্রতীকী ছবি: রয়টার্স

রাশিয়ার দূর প্রাচ্যের একটি প্রশিক্ষণ কেন্দ্রে উত্তর কোরিয়ার সৈন্যদের ইউনিফর্ম ও সরঞ্জাম গ্রহণের ভিডিও প্রকাশিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানিয়েছে, অন্তত ১,৫০০ সৈন্য ইউক্রেনে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে।

ভিডিওতে দেখা যায়, সৈন্যরা একটি লম্বা লাইনে দাঁড়িয়ে ইউনিফর্ম নিচ্ছেন এবং তারা সম্ভবত কোরিয়ান ভাষায় কথা বলছেন, তবে অডিও পরিষ্কার নয়। 

অন্য একটি ভিডিওতে সৈন্যদের সের্গেইভকা প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছাতে দেখা যায়। সেখানে একজন রুশ বক্তা বলছেন "আমরা তাদের ছবি তুলতে পারব না"। "এখানে আরও সৈন্য এসেছে। এটা তো কেবল শুরু", যোগ করেন তিনি। 

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, 'হাজার হাজার' উত্তর কোরিয়ার সৈন্য রাশিয়ার দিকে আসছে। তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ১০ হাজার সৈন্য প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের বরাতে জানা যায়, উত্তর কোরিয়া মোট ১২ হাজার সৈন্য পাঠাবে। 

১ দশমিক ২ মিলিয়ন সৈন্য নিয়ে গঠিত উত্তর কোরিয়ার সামরিক বাহিনী, তবে সম্মুখ যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই দেশটির। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ভাষাগত সমস্যা এবং সাম্প্রতিক যুদ্ধে অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সৈন্যদের সরাসরি ফ্রন্টলাইনে যুক্ত করা কঠিন হবে।

কয়েকটি রাষ্ট্রের অভিযোগ, উত্তর কোরিয়া মস্কোকে অস্ত্র সরবরাহ করছে, তবে উভয় দেশই এ অভিযোগ অস্বীকার করেছে। 

সাম্প্রতিক মাসগুলোতে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে তাকে 'ঘনিষ্ঠতম সহচর' উল্লেখ করে শুভেচ্ছা পাঠিয়েছেন।

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / সেনাবাহিনী / রাশিয়া-ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজের ডিএনএ নমুনা সংগ্রহ
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net