Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
কাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2024, 04:40 pm
Last modified: 15 October, 2024, 01:42 pm

Related News

  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর সড়কে অচলাবস্থা, দুর্ভোগে যাত্রীরা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

কাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
টিবিএস রিপোর্ট
14 October, 2024, 04:40 pm
Last modified: 15 October, 2024, 01:42 pm
ছবি: টিবিএস

আড়াই মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হচ্ছে। 

আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হওয়ায় মিরপুর-১০ স্টেশন চালু করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে গত ১৮ জুলাই অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। স্টেশনগুলোর টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। 

সে সময় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে পুনরায় চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। মেট্রোরেল চলাচল শুরু হলেও এ দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে মেট্রোরেল চালু করা হয়। 

তবে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হয়। ওই সময় আব্দুর রউফ জানিয়েছিলেন, এ স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। যাত্রীদের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / ডিএমটিসিএল / উত্তরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর সড়কে অচলাবস্থা, দুর্ভোগে যাত্রীরা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net