Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
‘গণতন্ত্র রক্ষায় ট্রাম্পকে জেতাতে হবে’: প্রথমবারের মতো ট্রাম্পের নির্বাচনী জনসভায় গিয়ে মাস্ক

আন্তর্জাতিক

এপি
06 October, 2024, 12:40 pm
Last modified: 06 October, 2024, 02:32 pm

Related News

  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

‘গণতন্ত্র রক্ষায় ট্রাম্পকে জেতাতে হবে’: প্রথমবারের মতো ট্রাম্পের নির্বাচনী জনসভায় গিয়ে মাস্ক

পেনসিলভানিয়ার বাটলার শহরে যেখানে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয় সেখানেই ফের নির্বাচনী জনসভা করেন ট্রাম্প।
এপি
06 October, 2024, 12:40 pm
Last modified: 06 October, 2024, 02:32 pm
ছবি: এপি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে তার নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। পেনসিলভানিয়ার বাটলার শহরে যেখানে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয় সেখানেই ফের নির্বাচনী জনসভা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। 

জনসভায় ট্রাম্প ১৩ জুলাই কানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তুলে ধরে বক্তৃতার এক পর্যায়ে ইলন মাস্ককে মঞ্চে ডাকেন। গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্পের এটাই প্রথম জনসভা ছিল। 

ট্রাম্পের প্রচারণায় 'মেক আমেরিকা গ্রেট এগেইন' স্লোগানযুক্ত একটি কালো টুপি পরে আসেন ইলন মাস্ক। সমাবেশে ট্রাম্পের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ইলন বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পই একমাত্র প্রার্থী যিনি মার্কিন গণতন্ত্র রক্ষা করতে পারবেন। তিনি সতর্ক করে বলেন, "যদি ট্রাম্প না জেতেন, তাহলে এটি হবে শেষ নির্বাচন"।

এই প্রথমবার ইলন মাস্ক ট্রাম্পের কোনো নির্বাচনী র‌্যালিতে অংশ নিয়েছেন, যা নির্বাচনের শেষ ধাপে তাদের সম্পর্কের আরও ঘনিষ্ঠতাকে তুলে ধরে। জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই মাস্ক এক্স-এ লিখেছিলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।'

ছবি: রয়টার্স

ইলন রিপাবলিকান প্রার্থীর হয়ে একটি সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি (প্যাক) তৈরি করেছেন, যা ভোটারদের সক্রিয় করতে প্রচুর অর্থ ব্যয় করছে। 

এটি এমন একটি সংগঠন, যা রাজনৈতিক প্রার্থীদের সমর্থন বা বিরোধিতা করার জন্য অর্থ সংগ্রহ এবং ব্যয় করে। বিশেষ করে নির্বাচনের সময় প্রার্থীদের প্রচারণায় সহায়তা করার জন্য প্যাকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপার প্যাকের বিচরণ সেক্ষেত্রে আরও বড়, যেটি প্রার্থীদের সরাসরি সমর্থন করতে পারে না, তবে প্রচারণার জন্য সীমাহীন অর্থ সংগ্রহ ও ব্যয় করতে পারে।

ট্রাম্প বলেছেন, তিনি হোয়াইট হাউসে ফিরে এলে ইলন মাস্ককে একটি সরকারি দক্ষতা কমিশনের প্রধান করবেন।

ট্রাম্প তার আলোচনায় মূলত জুলাই মাসের হত্যাচেষ্টার ঘটনা, অবৈধ অভিবাসন এবং সরকারি নিয়মকানুন কমানো নিয়ে তার পরিকল্পনার কথা বলেন। 

অন্যদিকে, বিশাল জনসমাবেশে ইলন মাস্ক ট্রাম্পকে মুক্ত বাকস্বাধীনতার রক্ষক হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, ডেমোক্রেটরা 'আপনার বাকস্বাধীনতা কেড়ে নিতে চায়, আপনার অস্ত্র রাখার অধিকার কেড়ে নিতে চায়, এবং কার্যত ভোট দেওয়ার অধিকারও কেড়ে নিতে চায়'। তিনি ক্যালিফোর্নিয়ায় ভোটার আইডি নিষিদ্ধ করার প্রচেষ্টারও সমালোচনা করেন।

ইলন ছাড়াও সাবেক প্রেসিডেন্টের সাথে উপস্থিত ছিলেন তার সহ-প্রার্থী রিপাবলিকান ওহাইও সেনেটর জেডি ভ্যান্স, পুত্র এরিক ট্রাম্প, পুত্রবধূ ও আরএনসি সহ-সভাপতি লারা ট্রাম্প, এবং পেনসিলভেনিয়ার আইনপ্রণেতা ও শেরিফরা।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ডোনাল্ট ট্রাম্প / ইলন মাস্ক / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net