Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
দ্রুত পুনঃফলাফল প্রকাশের দাবিতে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 12:35 pm
Last modified: 15 September, 2025, 12:39 pm

Related News

  • ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪৯০ জন
  • ২৭তম বিসিএস: দুই দশকের আইনি লড়াই শেষে নিয়োগ পেলেন ৬৭৩ জন
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির
  • বিসিএসের প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আটক
  • বিসিএস পরীক্ষা ১৯ সেপ্টেম্বর সকালে: ১৮-১৯ তারিখের বিক্ষোভ কর্মসূচি বিকেলে সরিয়ে নিল জামায়াত

দ্রুত পুনঃফলাফল প্রকাশের দাবিতে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন

প্রার্থীদের অভিযোগ, ২০২১ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর দীর্ঘ ৩ বছর ৭ মাসের প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৩০ জুন চূড়ান্ত ফল প্রকাশিত হয়। কিন্তু ফল প্রকাশের দুই মাস ১৬ দিন অতিক্রান্ত হলেও এখনো সুপারিশপ্রাপ্তদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। ফলে নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 12:35 pm
Last modified: 15 September, 2025, 12:39 pm
ছবি: টিবিএস

দ্রুত পুনঃফলাফল প্রকাশ, নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ এবং নিয়োগ কার্যক্রম শুরুর দাবিতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

প্রার্থীদের অভিযোগ, ২০২১ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর দীর্ঘ ৩ বছর ৭ মাসের প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৩০ জুন চূড়ান্ত ফল প্রকাশিত হয়। কিন্তু ফল প্রকাশের দুই মাস ১৬ দিন অতিক্রান্ত হলেও এখনো সুপারিশপ্রাপ্তদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। ফলে নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, প্রকাশিত ফলে প্রায় ৩৭২ জন রিপিট ক্যাডার রয়েছেন। এ কারণে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর ধারা ১৭ সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও প্রক্রিয়াটি দীর্ঘসূত্রতায় পড়েছে। সচিব কমিটির অনুমোদন পেলেও বিপিএসসির মতামতের জন্য নথি আটকে আছে।

তাদের অভিযোগ, একদিকে ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে ৪৪তম বিসিএসের নথি স্থগিত রাখা হয়েছে। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

মানববন্ধনে তিন দফা দাবি জানানো হয়—

 ১. চার বছরের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে অনতিবিলম্বে পুনঃফলাফল প্রকাশের তারিখ ঘোষণা।

 ২. ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করা।

 ৩. ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ ও নিয়োগ সম্পন্নের পর পরবর্তী বিসিএস প্রার্থীদের সুপারিশ করা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সুপারিশপ্রাপ্ত ক্যাডার জানান, বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার বছর পার হলেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তাদের জীবনে অনিশ্চয়তা ও মানসিক চাপ বেড়েছে। তারা আশা করেছেন, কমিশন মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদের অপেক্ষার অবসান ঘটাবে।
 
Related Topics

টপ নিউজ

৪৪তম বিসিএস / পিএসসি / বিসিএস পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪৯০ জন
  • ২৭তম বিসিএস: দুই দশকের আইনি লড়াই শেষে নিয়োগ পেলেন ৬৭৩ জন
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির
  • বিসিএসের প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আটক
  • বিসিএস পরীক্ষা ১৯ সেপ্টেম্বর সকালে: ১৮-১৯ তারিখের বিক্ষোভ কর্মসূচি বিকেলে সরিয়ে নিল জামায়াত

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net