Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে কয়েক ডজন বাঘ ও ৩ সিংহের মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি; গার্ডিয়ান
03 October, 2024, 03:35 pm
Last modified: 03 October, 2024, 03:39 pm

Related News

  • বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
  • কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি
  • বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • মাংসের জন্য চুরি করা ৪০০টিরও বেশি বিড়াল উদ্ধার ভিয়েতনামে, গ্রেপ্তার ৯

ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে কয়েক ডজন বাঘ ও ৩ সিংহের মৃত্যু

বিবিসি; গার্ডিয়ান
03 October, 2024, 03:35 pm
Last modified: 03 October, 2024, 03:39 pm
ছবি: অ্যালামি

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের কয়েকটি চিড়িয়াখানায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় কয়েক ডজন বাঘ মারা গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। 

আগস্ট থেকে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭টি বাঘের পাশাপাশি তিনটি সিংহ এবং একটি চিতাবাঘও মারা গেছে।  

হো চি সিটির কাছে ভুয়ন শোয়াই চিড়িয়াখানা এবং পার্শ্ববর্তী লং আন প্রদেশের মাই কুইন সাফারি পার্কে এইচ৫এন১ ভাইরাসের এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। 

একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভাইরাস-সংক্রামিত মুরগির মাংস খাওয়ানোর পরই সম্ভবত প্রাণীগুলো অসুস্থ হয়ে পড়েছিল।

ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত বাঘের দুটি নমুনায় বার্ড ফ্লু ধরা পড়েছে। কর্তৃপক্ষ ওই মুরগির উৎস শনাক্ত করার চেষ্টা করছে। 

এদিকে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওয়েবসাইটে বার্ড ফ্লু সংক্রমিত অঞ্চলে অপরিষ্কার বা ঠিকমতো রান্না না করা মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

এইচ৫এন১ ভাইরাস মূলত প্রাণীদের মধ্যে সংক্রমিত হয়। 

বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা এনজিও এডুকেশন ফর নেচার ভিয়েতনাম জানিয়েছে, ২০২৩ সালের শেষ নাগাদ ভিয়েতনামে মোট ৩৮৫টি বাঘ বন্দি অবস্থায় ছিল। এর মধ্যে প্রায় ৩১০টি বাঘ ১৬টি ব্যক্তিমালিকানাধীন খামার ও চিড়িয়াখানায় আছে, বাকিগুলো রাষ্ট্র-পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বিশেষ করে এইচ৫এন১-এর কারণে মারাত্মক প্রাদুর্ভাবের সংখ্যা বেড়েছে। WHO আরও জানিয়েছে, এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণ মানুষের মধ্যে হালকা থেকে গুরুতর হতে পারে এবং কিছু ক্ষেত্রে এটি মৃত্যুর কারণও হতে পারে।

এর আগে ২০০৪ সালে থাইল্যান্ডের বিশ্বের বৃহত্তম প্রজনন খামারে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কয়েক ডজন বাঘ মারা যায় বা মারা হয়।

Related Topics

টপ নিউজ

ভিয়েতনাম / বার্ড ফ্লু / বার্ড ফ্লুতে বাঘের মৃত্যু / বার্ড ফ্লুতে মৃত্যু / বাঘের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • বাংলাদেশে কেন বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
  • কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি
  • বাংলাদেশের পরিবর্তে গত চার বছর ধরে চীনের পোশাক বাজারের অংশীদারিত্ব দখল করছে কম্বোডিয়া ও ভিয়েতনাম: র‍্যাপিড
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • মাংসের জন্য চুরি করা ৪০০টিরও বেশি বিড়াল উদ্ধার ভিয়েতনামে, গ্রেপ্তার ৯

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net