Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
সিন্ডিকেটের কারণে বরফ নিয়ে ভোগান্তি, প্রতিবাদে মাছ বেচাকেনা বন্ধ

অর্থনীতি

কক্সবাজার প্রতিনিধি
17 September, 2020, 04:45 pm
Last modified: 17 September, 2020, 04:50 pm

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

সিন্ডিকেটের কারণে বরফ নিয়ে ভোগান্তি, প্রতিবাদে মাছ বেচাকেনা বন্ধ

১৫০ টাকার বরফ ৫০০ টাকায় কিনতে বাধ্য করা হচ্ছে। বরফের ঘাটতি পূরণে বাইরে থেকে আনতে গেলেও বাধা দেওয়া হয়।
কক্সবাজার প্রতিনিধি
17 September, 2020, 04:45 pm
Last modified: 17 September, 2020, 04:50 pm
ছবি: টিবিএস

সিন্ডিকেটের মাধ্যমে বরফের দাম বৃদ্ধি করার প্রতিবাদে কক্সবাজারের মৎস্য ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য মাছ বেচাকেনা বন্ধ ঘোষণা করেছেন। 

বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্য ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শুরু করে দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে তারা এ সিদ্ধান্ত নেন।

সমাবেশে জানানো হয়, অতি মুনাফালোভী মিল মালিকদের কারণে বরফ নিয়ে ভোগান্তি পোহাচ্ছেন জেলার ফিশারিঘাটের মাছ ব্যবসায়ীরা। উৎপাদন খরচ প্রায় একই থাকলেও আগের ৫০-১০০ টাকার এক পিস বরফ কিছুদিন ধরে চার গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। তাদের কাছ ছাড়া অন্য কোথাও থেকে বরফ আনতে দেওয়া হচ্ছে না। 

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ৬ নম্বর জেটি ঘাট ও ফিশারিঘাট এলাকার বেশ কিছু বরফ মালিক ক্ষমতার অপব্যবহার করে দাপট খাটাচ্ছেন।

ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্দ ব্যবসায়ীরা এর প্রতিবাদে বরফ কেনা বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বন্ধ রয়েছে মাছ বেচাকেনা। এতে সাগর থেকে আহরিত মাছ নিয়ে ঘাটে ফেরা ট্রলার মালিকরা চরম বেকায়দায় পড়েছেন। কোনো ব্যবসায়ী কেনাবেচা না করায় ট্রলার থেকে মাছ নামাতে পারছেন না। ফলে অনেক ট্রলারে মাছ পচে যাচ্ছে বলে দাবি ট্রলার মালিকদের।

বিক্ষোভ কর্মসূচিতে আরও অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে উৎপাদিত বরফ খুবই নিম্নমানের। ওজনেও কম। সময়মতো পাওয়া যায় না যোগান। এরপরও মালিকদের সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়েছেন ফিশিংবোট মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। 

'সঠিক সময়ে বরফের যোগান না পেয়ে ক্ষতিগ্রস্ত ৮০ শতাংশ ব্যবসায়ী। ক্ষতি পোষাতে না পেরে অনেকে ব্যবসা বন্ধ রেখেছেন। যারা ব্যবসায় আছেন, তারাও লোকসান গুনে চলছেন। সব মিলিয়ে কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্রিক ব্যবসায়ীদের মন্দার দিন চলছে। আর অধিক মুনাফায় ফুলছেন বরফকল মালিকেরা,' বলেন অভিযোগকারীরা।

জেলা ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১৫০ টাকার বরফ ৫০০ টাকায় কিনতে বাধ্য করা হচ্ছে। বরফের ঘাটতি পূরণে বাইরে থেকে আনতে গেলেও বাধা দেওয়া হয়। অন্যদিকে, স্থানীয় পর্যায়ে উৎপাদিত বরফ আকারে বড় হলেও ভেতরে পুরো ফাঁকা।

তিনি বলেন, 'ওজনে ঠকানোর কারণে এ বরফ কিনে ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। ব্যবসা টিকিয়ে রাখতে বাধ্য হয়ে চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, খুলনা, মহিপুর থেকে বরফ কিনে আনছেন ব্যবসায়ীরা। তাতেও বাধা অসাধু বরফকল মালিকদের। এ কারণে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি চলছে।'

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

কক্সবাজার / মৎস্য খাত / ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net