Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা

খেলা

টিবিএস রিপোর্ট
24 September, 2024, 09:40 pm
Last modified: 25 September, 2024, 01:37 pm

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা

বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর এবার এফএ-এর অনাপত্তিপত্রও পাওয়া গেল। বাফুফের আশা, হামজাকে বাংলাদেশ দলে খেলানোর পথে প্রক্রিয়ার বাকি দুটি ধাপ দ্রুত সময়ের মধ্যেই শেষ করা যাবে।   
টিবিএস রিপোর্ট
24 September, 2024, 09:40 pm
Last modified: 25 September, 2024, 01:37 pm

ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা নিয়ে আলোচনা অনেক দিনের। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার দেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানানোর পর শুরু হয় প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে, বাংলাদেশের জার্সি গায়ে তোলার পথে আরেকটু এগিয়েছেন হামজা।

লেস্টারের এই রাইট ব্যাককে বাংলাদেশ দলে খেলানোর জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্র চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই অনাপত্তিপত্র পাওয়া গেছে। সোমবার বিষয়টি নিশ্চত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। 

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র গত সপ্তাহের শেষ দিকে বাফুফেকে পাঠিয়েছে এফএ। এখন আমরা ফিফার অনুমতি চাইব। সেখানে এফএর অনাপত্তিপত্রসহ আরও কিছু কাগজপত্র জমা দেওয়া হবে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনার পর সবুজ সংকেত পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।' 

বাংলাদেশের হয়ে খেলার পথে হামজাকে প্রথমে এই দেশের নাগরিক হতে হতো। গত জুন মাসে বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। এক মাসের মধ্যেই পাসপোস্ট পৌঁছে যায় লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে। তবে লেস্টার সিটির প্রাক মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় সেস সময় নিজের বাংলাদেশি পাসপোর্স সংগ্রহ করতে পারেননি হামজা। গত ২৩ আগস্ট হামজার পক্ষে পাসপোর্ট গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী। 

পাসপোর্ট পাওয়ার পর এবার এফএ-এর অনাপত্তিপত্রও পাওয়া গেল। প্রক্রিয়ার পরের ধাপে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অনাপত্তিপত্র চাইবে বাফুফে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমতি পেলে বাকি থাকবে একটি ধাপ। লেস্টার সিটির অনুমতি মিললেই বাংলাদেশের জার্সি গায়ে তুলতে পারবেন হামজা। বাফুফের আশা, দ্রুত সময়ের মধ্যেই প্রক্রিয়ার বাকি দুটি ধাপ শেষ করা যাবে।   

Related Topics

টপ নিউজ

হামজা চৌধুরী / ফুটবলার / লেস্টার সিটি / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / বাংলাদেশ ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net