Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বিপুল সমর্থনে জাতিসংঘে প্রস্তাব পাশ

আন্তর্জাতিক

আল জাজিরা
19 September, 2024, 12:40 pm
Last modified: 19 September, 2024, 01:33 pm

Related News

  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে
  • গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরে গোপনে আলোচনা চালাচ্ছে ইসরায়েল; মিশরকে চাপ, ৬ দেশকে প্রস্তাব

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বিপুল সমর্থনে জাতিসংঘে প্রস্তাব পাশ

সাধারণ পরিষদের রেজুলেশনে দেশগুলিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চল থেকে উৎপাদিত যেকোনো পণ্যের আমদানি বন্ধ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশটির কাছে অস্ত্র, গোলাবারুদ কিংবা এই সম্পর্কিত সরঞ্জাম না পাঠানোর কথা বলা হয়েছে। কেননা সেগুলো দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।"
আল জাজিরা
19 September, 2024, 12:40 pm
Last modified: 19 September, 2024, 01:33 pm
ছবি: এপি

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে তা আগামী এক বছরের মধ্যে বন্ধের দাবিতে জাতিসংঘে একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। গতকাল (বুধবার) সাধারণ পরিষদের চলমান দশম বিশেষ জরুরি অধিবেশনে প্রস্তাবটি পাশ হয়।

ফিলিস্তিন কর্তৃক উপস্থাপিত রেজ্যুলেশনটি বাংলাদেশসহ ৫৩টি দেশ কো-স্পন্সর করে। রেজ্যুলেশনটি ভোটের জন্য উপস্থাপিত হলে ১২৪টি দেশ এটির পক্ষে ও ১৪টি দেশ বিপক্ষে ভোট প্রদান করে। আর ৪৩টি দেশ ভোটদানে বিরত ছিল। কো-স্পন্সর দেশ হিসেবে বাংলাদেশ রেজ্যুলেশনটির পক্ষে ভোট দিয়েছে।

জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের আগে ইসরায়েলের জন্য রেজুলেশনটি বাড়তি চাপ সৃষ্টি করবে। আগামী ২৬ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। একইদিনে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  

রেজুলেশনে আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক গত ১৯ জুলাইয়ের প্রদত্ত পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে। যাতে কি-না ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে অতি দ্রুত তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। 

সাধারণ পরিষদের রেজুলেশনে দেশগুলিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চল থেকে উৎপাদিত যেকোনো পণ্যের আমদানি বন্ধ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশটির কাছে অস্ত্র, গোলাবারুদ কিংবা এই সম্পর্কিত সরঞ্জাম না পাঠানোর কথা বলা হয়েছে। কেননা সেগুলো দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।"

তবে রেজুলেশনটির বিপক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অন্য দেশগুলোকে এর বিপক্ষে ভোট প্রদানের আহ্বান জানিয়েছিলেন।  

অপরাধ আইনের পরামর্শ মানার যদিও কোনো বাধ্যবাধকতা নেই। তবে আন্তর্জাতিক আইনের অধীনে এর গুরুত্ব রয়েছে ও এটি ইসরায়েলের জন্য অস্বস্তির কারণ হতে পারে। এখানে উল্লেখ্য যে, রেজুলেশনটি পাশের ক্ষেত্রে ভেটো প্রদানের ক্ষমতা ছিল না। 

জাতিসংঘের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, "সকল দেশের জন্য রয়েছে এক ভোট। বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। অনুগ্রহ করে ইতিহাসের সঠিক দিকে অবস্থান করুন। যেখানে স্বাধীনতা, শান্তি ও আন্তর্জাতিক আইন রয়েছে।"

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সাধারণ পরিষদের সমালোচনা করেছেন। তার অভিযোগ, গত বছরের ৭ অক্টোবর দেশটিতে হামাসের হামলায় বিষয়টির নিন্দা জানাতে প্ল্যাটফর্মটি ব্যর্থ হয়েছে।

ড্যানি ড্যানন বলেন, "রেজুলেশনটি প্রকৃতপক্ষে কূটনীতিক সন্ত্রাসবাদ। এক্ষেত্রে কূটনীতিকে বন্ধনে আবদ্ধ নয় বরং ধ্বংসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।"

এদিকে রেজ্যুলেশনটিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক চতুর্থ জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েল দ্বারা সংঘটিত নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক একটি আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বস্তুত দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে রেজ্যুলেশনটি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়েছে। একইসাথে ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল।

অন্যদিকে গাজার ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার জন নিহত হয়েছে। একইসাথে খাদ্য, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / রেজুলেশন / সাধারণ পরিষদের অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে
  • গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরে গোপনে আলোচনা চালাচ্ছে ইসরায়েল; মিশরকে চাপ, ৬ দেশকে প্রস্তাব

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net