Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ইসরায়েল: ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 July, 2025, 08:10 am
Last modified: 02 July, 2025, 08:28 am

Related News

  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ইসরায়েল: ট্রাম্প

তবে যুদ্ধবিরতির শর্তগুলো হামাস গ্রহণ করবে কিনা, তা এখনও পরিষ্কার নয়।
টিবিএস ডেস্ক
02 July, 2025, 08:10 am
Last modified: 02 July, 2025, 08:28 am
ফাইল ছবি: রয়টার্স

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির 'প্রয়োজনীয় শর্তে' রাজি হয়েছে ইসরায়েল—এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সেই শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করেননি। খবর বিবিসির। 

মঙ্গলবার (২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, 'শান্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করা কাতার ও মিসরের মাধ্যমে চূড়ান্ত প্রস্তাবটি দেওয়া হবে। আমি আশা করি হামাস এই প্রস্তাব গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো আর কিছু তারা পাবে না—পরিস্থিতি কেবল আরও খারাপ হবে।'

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হয় ইসরায়েলের সামরিক অভিযান। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। জবাবে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৫৬ হাজার ৬৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে যুদ্ধবিরতির শর্তগুলো হামাস গ্রহণ করবে কিনা, তা এখনও পরিষ্কার নয়।

আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে বসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, ওই বৈঠকে তিনি 'খুবই কঠোর' অবস্থান নেবেন।

মঙ্গলবার ট্রাম্প বলেন, 'আমি জানি নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান। আমি নিশ্চিতভাবে বলতে পারি, তিনি এটা চান। আমার মনে হয়, আগামী সপ্তাহেই আমরা একটি চুক্তিতে পৌঁছাব।'

এদিকে, একইদিনে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এর আগেই বিবিসিকে এক হামাস কর্মকর্তা জানিয়েছিলেন, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের একটি নতুন চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের তৎপরতা বাড়লেও ইসরায়েলের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি।

ইসরায়েল জানিয়েছে, হামাস পুরোপুরি ধ্বংস না হলে যুদ্ধ শেষ হবে না। অন্যদিকে হামাস দীর্ঘদিন ধরেই স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

বর্তমানে প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি গাজায় অবস্থান করছেন, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের মন্তব্য আসে এমন এক সময়, যখন ইসরায়েল গাজা সিটির উত্তরে নতুন সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বলেছে। সোমবার গাজা সিটির এক সৈকত ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছেন চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া, গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে আসার সময় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন—এমন তথ্য খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এই জিএইচএফ বন্ধের আহ্বান জানিয়ে ১৭০টির বেশি এনজিও ও দাতব্য সংস্থা বিবৃতি দিয়েছে। অক্সফাম ও সেভ দ্য চিলড্রেনের মতো সংস্থাগুলো বলেছে, ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী নিয়মিত গুলি চালায়।

তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, হামাসের হস্তক্ষেপ ঠেকাতে জিএইচএফ প্রয়োজনীয়।

চলতি বছরের মার্চে আগের একটি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ে, যখন ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে। সেই সময় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, হামাস সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তারা 'পূর্ব প্রতিরোধমূলক হামলা' চালিয়েছে।

গত ১৯ জানুয়ারি শুরু হওয়া আগের যুদ্ধবিরতির তিন ধাপের পরিকল্পনা থাকলেও তা প্রথম ধাপের পরই ভেঙে পড়ে। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি, জীবিত জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ গাজা প্রত্যাহারের বিষয় ছিল।

 

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধবিরতি / যুদ্ধবিরতি প্রস্তাব / যুদ্ধবিরতি / ইসরায়েল-ফিলিস্তিন / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net