Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
উত্তর কোরিয়ার সরবরাহ করা অস্ত্রে মজুত বাড়াচ্ছে রাশিয়া: জার্মান জেনারেল

আন্তর্জাতিক

রয়টার্স
10 September, 2024, 11:50 am
Last modified: 10 September, 2024, 02:15 pm

Related News

  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

উত্তর কোরিয়ার সরবরাহ করা অস্ত্রে মজুত বাড়াচ্ছে রাশিয়া: জার্মান জেনারেল

ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ ও স্বাধীন বিশ্লেষকরা বলছেন, কিম জং উন মস্কো থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়াকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করছেন।
রয়টার্স
10 September, 2024, 11:50 am
Last modified: 10 September, 2024, 02:15 pm
উত্তর কোরিয়ের নেতা কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া থেকে সরবরাহকৃত অস্ত্র রাশিয়াকে ইউক্রেনে শক্তিশালী অবস্থান তৈরি করতে সাহায্য করেছে এবং এর ফলে রাশিয়া নিজস্ব অস্ত্রাগারের মজুত বাড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির শীর্ষ সামরিক কর্মকর্তা।

সোমবার (৯সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়া সফরের সময় জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন বয়া বলেন, উত্তর কোরিয়ার অস্ত্রগুলো কার্যকরী না হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনের কাছে অস্ত্র চেয়ে সাহায্য চাইতেন না।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের জেনারেল কার্স্টেন বলেন, "ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। এটি রাশিয়াকে শক্তিশালী করছে কারণ তারা তাদের অস্ত্রের মজুদ পরিপূর্ণ রাখতে সক্ষম হচ্ছে।"

ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ ও স্বাধীন বিশ্লেষকরা বলছেন, কিম জং উন মস্কো থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়াকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করছেন।

গত সপ্তাহে মার্কিন উপসহকারী পররাষ্ট্র সচিব রবার্ট কোয়েপকে জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া অন্তত ১৬,৫০০ কন্টেইনার গোলাবারুদ এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম রাশিয়ায় পাঠিয়েছে এবং রাশিয়া সেই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ৬৫টির বেশি ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে।

মস্কো এবং পিয়ংইয়ং সরাসরি অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে, যা জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে।

দক্ষিণ কোরিয়াকে সরাসরি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য চাপ দিয়েছেন কিনা জানতে চাওয়া হলে জেনারেল কার্স্টেন বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পদাতিক যুদ্ধ বাহন এবং অন্যান্য অস্ত্র যুদ্ধের জন্য কার্যকর হতে পারে এবং প্রতিটি দেশকে তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা উচিত– ইউক্রেনের এমন মতামত তিনি দক্ষিণ কোরিয়াকে জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়া প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম এবং সহায়তা প্রদান করছে কিন্তু বলেছে, রাশিয়া উত্তর কোরিয়া থেকে যে সাহায্য নিচ্ছে তা যদি সীমা অতিক্রম করে তবেই দেশটি অস্ত্র পাঠানোর পরিকল্পনা করবে।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জর্জ শ্মিট বলেন, "আমরা উত্তর কোরিয়াকে বলেছি, তাদের রাশিয়াকে দেওয়া নিরাপত্তা সহযোগিতার সরাসরি প্রভাব আমাদের নিরাপত্তা পরিস্থিতির ওপর পরতে পারে।"

দক্ষিণ কোরিয়া সফরের সময় জেনারেল কার্স্টেন দুটি জার্মান যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন। জাহাজগুলো দক্ষিণ চীন সাগর পার হয়ে ম্যানিলায় যাওয়ার পথে সিউল বন্দরে নোঙর করা হয়।

যুদ্ধজাহাজগুলো বিতর্কিত তাইওয়ান প্রণালী দিয়ে যাবে কি না সেটি জানাতে জার্মান জেনারেল অস্বীকৃতি জানিয়েছেন। তবে এমনটি ঘটলে এটি ২০ বছরেরও বেশি সময় পরে কোনো জার্মান যুদ্ধজাহাজের প্রথম এ ধরনের সফর হবে।

চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজের সার্বভৌমত্বের অংশ হিসেবে দাবি করে এবং প্রায় ১৮০ কিমি (১১০ মাইল) বিস্তৃত এই জলপথ নিজের বলে দাবি করে।

তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবির বিরোধিতা করে এবং বলেছে, কেবলমাত্র তাইওয়ানের অধিবাসীরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / কিম জং উন / অস্ত্র সরবরাহ / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net