Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
জেরিন বেঁচে আছেন: ‘কিডনির পাশে ২টি বুলেট লাগলে আমি জ্ঞান হারিয়ে ফেলি’

বাংলাদেশ

খোরশেদ আলম
02 September, 2024, 07:30 pm
Last modified: 02 September, 2024, 08:32 pm

Related News

  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

জেরিন বেঁচে আছেন: ‘কিডনির পাশে ২টি বুলেট লাগলে আমি জ্ঞান হারিয়ে ফেলি’

একাধিক রাবার বুলেট লাগার কারণে জ্ঞান হারিয়ে ফেলেন উল্লেখ করে আন্দোলনের সম্মুখসারির এ শিক্ষার্থী জানান, ‘...টিয়ারশেল নিক্ষেপ শুরু হলে আমি ফিরে আসার চেষ্টা করি। এক পর্যায়ে আমার কিডনির পাশে দুটি [রাবার] বুলেট লাগে। ওই সময় টিয়ারশেল লেগে আমি সাতমাথায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি।’
খোরশেদ আলম
02 September, 2024, 07:30 pm
Last modified: 02 September, 2024, 08:32 pm

কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই বগুড়ার সাতমাথায় এক কলেজছাত্রী আহত হন। গত তিনদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর আহত হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে লুটিয়ে পড়তে দেখা যায়। অনেকেই দাবি করেন, তিনি নিহত হয়েছেন।

তবে বাস্তবতা হলো, তিনি সুস্থ আছেন। সেদিন ওই শিক্ষার্থী টিয়ারগ্যাস ও একাধিক রাবার বুলেটে আহত হন। এরপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকার। লুটিয়ে পড়া ওই তরুণী ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন।

বগুড়া শহরের ব্যবসায়ী মো. জুয়েল আলমের মেয়ে জেরিন। জুলাইয়ের মাঝামাঝি ঢাকা থেকে বগুড়ায় আসেন পারিবারিক কাজে। ইতোমধ্যে রংপুরের আবু সাঈদসহ কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে নিহত হয়েছেন।

১৮ জুলাই বাবা-মার নিষেধ এড়িয়ে লুকিয়ে বাসা থেকে বেরিয়ে জেরিন চলে যান শহরের থানামোড় এলাকায় শিক্ষার্থীদের মিছিলে। মিছিলটির গন্তব্য ছিল সাতমাথা এলাকা। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হয়েছিলেন জেরিন।

নুসরাত জাহান জেরিন। ছবি: সংগৃহীত

সোমবার (২ সেপ্টেম্বর) সেদিনের ঘটনা নিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কথা হয় এ প্রতিবেদকের। জেরিন জানান ঘটনার বিস্তারিত।

'[মিছিল নিয়ে] সদর থানার সামনে আসার পর পুলিশ আমাদের বাধা দেয়। এশিয়া হোটেল পার হওয়ার পরও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ি,' বলেন জেরিন।

বাধা পেরিয়ে জেরিনদের মিছিলটি সাতামাথায় প্রবেশ করে। এরপর সেখান থেকে বগুড়া জেলা স্কুলের দিকে এগোতে থাকে।

'ওদিকে এগোনোর পর আমাদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তখন আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি।'

একাধিক রাবার বুলেট লাগার কারণে জ্ঞান হারিয়ে ফেলেন উল্লেখ করে আন্দোলনের সম্মুখসারির এ শিক্ষার্থী জানান, '...টিয়ারশেল নিক্ষেপ শুরু হলে আমি ফিরে আসার চেষ্টা করি। এক পর্যায়ে আমার কিডনির পাশে দুটি [রাবার] বুলেট লাগে। ওই সময় টিয়ারশেল লেগে আমি সাতমাথায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি।'

জেরিন জানান, এরপর আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, 'সেখানে আমার চিকিৎসা সম্ভব হয়নি। তখন আমার অক্সিজেন পালস রেট কমে আসছিল। পরে অন্য একটি মেডিকেলে নেওয়া হয় আমাকে। জ্ঞান ফেরার পর আমি জানতে পারি, সারাদেশে ইন্টারনেট বন্ধ। কী হয়েছে তখন পর্যন্ত আমি জানতাম না।

'ইন্টারনেট বন্ধ থাকার ফলে গুজব ছড়িয়ে পড়ে যে, আমি মারা গেছি। অনেকেই এমনটা ভেবেছেন। তবে আমি সুস্থ হওয়ার পর এবং ইন্টারনেট চালু হলে আমি নিশ্চিত করেছিলাম গুজবে কান না দিতে।'

জেরিন এখন আর কোনো শারীরিক জটিলতা অনুভব করছেন না বলে জানান। 'এখন আমাদের বিজয় হয়েছে। এটি সব শ্রেণি-পেশার মানুষের বিজয়। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।'

নতুন করে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে জেরিন বলেন, 'নতুন বাংলাদেশ পরিস্থিতিতে অনেক গণহত্যার ফুটেজ আমরা পাচ্ছি। এসব ফুটেজ শেয়ার করার ক্ষেত্রে সবাইকে নিশ্চিত হয়ে নিতে হবে।'

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন একটি সরকার দেশ পরিচালনা করছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কোটা সংস্কার আন্দোলন / বগুড়া / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / আহত / শিক্ষার্থী আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net