Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
রেকর্ডের মালা গেঁথে বীরল কীর্তিতে নাম তুললেন লিটন-মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
01 September, 2024, 07:55 pm
Last modified: 02 September, 2024, 05:14 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

রেকর্ডের মালা গেঁথে বীরল কীর্তিতে নাম তুললেন লিটন-মিরাজ

লিটন ও মিরাজের নাম ‍যেসব কীর্তিতে উঠেছে, সেখানে নেই আর কেউ। হ্যাঁ, টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসেই এমন কীর্তি আগে কেউ গড়তে পারেননি, কখনও দেখা যায়নি এমন জুটিও।
টিবিএস রিপোর্ট
01 September, 2024, 07:55 pm
Last modified: 02 September, 2024, 05:14 pm

২৬ রানে ৬ উইকেট হারানোর পর একটি দল কতোটা দূরে দৃষ্টি দিতে পারে? হয়তো ১০০ রানও তখন অনেক দূরের পথ। কিন্তু লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ অন্য গল্প লিখতে নেমেছিলেন। যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি হয়ে উড়তে চেয়েছিলেন এ দুজন। তাদের জুটি ও নিজেদের ইনিংস শেষে সেটা মনে হতেই কারও কাছে। আর এতে যেসব কীর্তিতে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নাম উঠেছে, সেখানে নেই আর কেউ। 

হ্যাঁ, টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসেই এমন কীর্তি গড়তে পারেননি কেউ, কখনও দেখা যায়নি এমন জুটিও। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে লিটন ও মিরাজের কল্যাণেই বড় ব্যবধানে পিছিয়ে পড়তে হয়নি বাংলাদেশকে। স্বাগতিকদের ২৭৪ রানে অলআউট করা বাংলাদেশের ইনিংস থামেন ২৬২ রানে, ১২ রানের ব্যবধান। যা নিয়ে আফসোস থাকার কথা নয় সফরকারীদের। 

পাকিস্তানের দুই পেসার খুররাম শাহজাদ ও মীর হামজার তোপে ২৬ রানেেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। খাদের কিনারে চলে যাওয়া দলের হাল ধরে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন লিটন ও মিরাজ। 

টেস্টে সপ্তম উইকেটে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি, টেস্টের ইতিহাসে এরচেয়ে বড় রানের জুটি আরও অনেক আছে। তবে অবস্থা বিবেচনায় লিটন-মিরাজের জুটিটাই সর্বোচ্চ এবং সেরা। ৫০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর ১৫০ বা এরচেয়ে বেশি রানের জুটি গড়েছেন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান, যা টেস্টের ইতিহাসে আগে দ্বিতীয়টি নেই। 

রেকর্ডগড়া এই জুটিতে মিরাজের অবদান ৭৮ রান। প্রথমবারের মতো টানা তিন ইনিংসে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যান ১২৪ বলে ১২টি চার ও একটি ছক্কায় তার ইনিংসটি সাজান। এই ইনিংস দিয়ে বিরল এক রেকর্ডে নিজের নাম তোলেন মিরাজ। টেস্টের দীর্ঘ ইতিহাসে ৩০ রানের নিচে ৬ উইকেট হারানো দলের পক্ষে আটে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান এখন তিনি। 

ধ্বংস্তূপে দাঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেওয়া লিটন ২২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৩৮ রানের মহাকার্যকর ইনিংস খেলেন লিটন। দুই বছর দুই মাস ও ১৮ ইনিংস পর করা সেঞ্চুরিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও ইমরুল কায়েসকে ছাড়িয়ে যান তিনি। দলকে বাঁচানো ইনিংসের সুবাদে লিটনের নাম ওঠে দারুণ এক কীর্তিতে। 

টেস্টের ইতিহাসে দলের রান ৫০ এর নিচে থাকা অবস্থায় ছয়-সাতে নেমে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি। বাকি দুই ফরম্যাটে ইনিংস উদ্বোধন করলেও টেস্টে ছয়-সাত নম্বরে ব্যাটিং করেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। লিটনের আগের তিন সেঞ্চুরির একটি পাঁচ নম্বরে ব্যাটিং করে। বাকি দুটির একটি ছয় ও আরেকটি সাতে ব্যাটিং করে। ৪৩ টেস্টের ৭৪ ইনিংসে চারটি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৮৭ গড়ে ২ হাজার ৬৫৫ রানের মালিক লিটন। 

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / মেহেদী হাসান মিরাজ / রেকর্ড / টেস্ট ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net