Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
প্রশাসন ক্যাডারের ‘আধিপত্য’ থেকে বেরোতে চান অন্য ক্যাডারের কর্মকর্তারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2024, 10:35 pm
Last modified: 02 September, 2024, 02:56 pm

Related News

  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, পরীক্ষা হতে বাধা নেই আগামীকাল
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ

প্রশাসন ক্যাডারের ‘আধিপত্য’ থেকে বেরোতে চান অন্য ক্যাডারের কর্মকর্তারা

উপসচিব ও যুগ্মসচিব পদে মেধারভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা।
টিবিএস রিপোর্ট
31 August, 2024, 10:35 pm
Last modified: 02 September, 2024, 02:56 pm
ছবি: সংগৃহীত

ক্যাডার সার্ভিসে বর্তমানে 'প্রশাসন ক্যাডারের যে আধিপত্য' তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে নিজেদের যোগ্যতার মূল্যায়নের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা দেওয়ার সুযোগ চান অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা।

এছাড়া উপসচিব ও যুগ্মসচিব পর্যায়ে মেধাভিত্তিক পদোন্নতি ও পদোন্নতিতে বৈষম্য নিরসনের দাবিও করেছেন তারা।

শনিবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' নামক একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব দাবি করা হয়।

এ সময় লিখিত বক্তব্যে বিভিন্ন দাবি উপস্থাপন করেন সংগঠনের সদস্য ও জেনারেল এডুকেশন ক্যাডার (২৪তম ব্যাচ)-এর কর্মকর্তা ফারহানা আক্তার।

ফারহানা আক্তার বলেন, 'বর্তমানে দেশে ২৬টি ক্যাডার রয়েছে। এর মধ্যে শুধু প্রশাসন ক্যাডার ছাড়া বাকিরা বৈষম্যের শিকার।'

উপসচিব পদ থেকে শতকরা ৮০ ভাগেরও বেশি পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত উল্লেখ করে তিনি বলেন, 'এ অবস্থার পরিবর্তন জরুরি। যারা যে ক্যাডারে নিয়োগপ্রাপ্ত, তারা যেন সেখানে গুরুত্ব পান তা দেখতে হবে।'

উপসচিব ও যুগ্মসচিব পদে মেধারভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. মো. মফিজুর রহমান বলেন, 'সব জায়গায় প্রশাসন ক্যাডার যেভাবে দখল করে রেখেছেন এবং অন্য ক্যাডারের কর্মকর্তারা যে-সব জায়গায় বৈষম্যের শিকার, সেখানে সমতা আনার দাবি করছি।'

এ সময় উদাহরণ তুলে ধরে বলা হয়, 'একজন ডাক্তার ছাড়া স্বাস্থ্য বিষয়ক কাজগুলো ভালো বুঝতে পারার কথা নয়, কিন্তু সেখানেও প্রসাশন ক্যাডার। যেখানে সমবায়ের একজন ক্যাডার কয়েক বছর চাকরি করে দক্ষতা অর্জন করছেন, সেখানেও প্রশাসন ক্যাডার গিয়ে সব সিদ্ধান্ত দিচ্ছেন।

এতে করে আসলে কোনো কাজেরই সঠিক ফল পাওয়া যাচ্ছে না, বরং নানা সংকট তৈরি হচ্ছে।'

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ জানিয়েছে, তাদের দাবির সঙ্গে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারাই একমত পোষণ করেছেন।

এছাড়া ক্যাডার যার, মন্ত্রণালয় তার; সকল ক্যাডারের মধ্যে সমতা আনা; পদোন্নতিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন; স্কেল আপগ্রেডেশন, জাতীয় ও স্থানীয় নির্বাচনি দায়িত্ব প্রদানে জ্যেষ্ঠতা রক্ষা; উচ্চতর গবেষণা; শিক্ষা ও শিক্ষাবৃত্তির ক্ষেত্রে সমতা আনাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

Related Topics

টপ নিউজ

বিসিএস / বিসিএস কর্মকর্তা / সরকারি কর্মকর্তা / সরকারি কর্মকর্তা নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, পরীক্ষা হতে বাধা নেই আগামীকাল
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net