Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
১৫ বছরের কম বয়সি শিক্ষার্থীদের স্কুলে ফোন ব্যবহার নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
30 August, 2024, 12:25 pm
Last modified: 31 August, 2024, 02:42 pm

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: কারাবন্দী মায়েদের সঙ্গে ৪৫ শিশুর ঈদ
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ

১৫ বছরের কম বয়সি শিক্ষার্থীদের স্কুলে ফোন ব্যবহার নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স

মার্চে প্রকাশিত ১৪০ পৃষ্ঠার রিপোর্টে বলা হয়, ঘুমের ওপর ডিজিটাল ডিভাইসের প্রত্যক্ষ ও পরোক্ষ নেতিবাচক প্রভাব রয়েছে। এছাড়াও কায়িক শ্রমের অভাব, অতিরিক্ত ওজন ও স্থূল হওয়ার ঝুঁকি রয়েছে। একইসাথে দৃষ্টিশক্তির ওপরও বেশ নেতিবাচক প্রভাব রয়েছে।
দ্য গার্ডিয়ান
30 August, 2024, 12:25 pm
Last modified: 31 August, 2024, 02:42 pm
ছবি: সংগৃহীত

১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ট্রায়াল শুরু করেছে ফ্রান্স। এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাস থেকে দেশব্যাপী স্কুলগুলোতে এমন উদ্যোগ চালু করা হতে পারে।

মাত্র ২০০টির কম সেকেন্ডারি স্কুলে ট্রায়ালটি শুরু হচ্ছে; যার অংশ হিসেবে অল্পবয়সী শিক্ষার্থীদের স্কুল রিসেপশনে ফোন জমা দিতে হবে। এদিকে দেশটিতে ২০১৮ সালের একটি আইন রয়েছে যেখানে প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গনে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা অবশ্য নিজেদের কাছে সেই ফোন রাখতে পারবেন।

ফ্রান্স সরকারের পক্ষ থেকে ট্রায়াল চালুর বিষয়টি গত মঙ্গলবার ঘোষণা করা হয়। উদ্যোগটি সম্পর্কে ফ্রান্সের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী নিকোল বেলুবেট বলেন, "এক্ষেত্রে মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে 'ডিজিটাল বিরতি' প্রদান করা। ট্রায়ালটি সফল হলে আগামী জানুয়ারি মাস থেকে এটি সকল স্কুলে শুরু হবে।"

দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ কর্তৃক গঠিত কমিশন মোবাইল ফোন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, শিশুদের স্ক্রিনে অতিরিক্ত এক্সপোজার তাদের স্বাস্থ্য ও বিকাশের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে।

মার্চে প্রকাশিত ১৪০ পৃষ্ঠার রিপোর্টে বলা হয়, ঘুমের ওপর ডিজিটাল ডিভাইসের প্রত্যক্ষ ও পরোক্ষ নেতিবাচক প্রভাব রয়েছে। এছাড়াও কায়িক শ্রমের অভাব, অতিরিক্ত ওজন ও স্থূল হওয়ার ঝুঁকি রয়েছে। একইসাথে দৃষ্টিশক্তির ওপরও বেশ নেতিবাচক প্রভাব রয়েছে।

সেখানে বলা হয়, ফোন ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির অতি ব্যবহার শুধু শিশুদের জন্যই খারাপ নয়। বরং তা সমাজ ও সভ্যতার জন্যও নেতিবাচক।

প্রতিবেদনে শিশুদের মোবাইল ফোনের ব্যবহার পর্যায়ক্রমে নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে। কমপক্ষে ১১ বছর বয়সের আগে কোনো শিশুকে মোবাইল ফোন না দেওয়া, ১১ থেকে ১৩ বছর বয়সের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস ছাড়া মোবাইল দেওয়া এবং ১৫ বছর বয়সের আগে সোশ্যাল মিডিয়া ছাড়া ইন্টারনেটসহ ফোন দেওয়ার বিষয়টি বলা হয়েছে। 

রিপোর্টে তিন বছরের কম বয়সী শিশুদের একেবারেই ডিজিটাল ডিভাইসের সংস্পর্শে আসা উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়েছে। যা শিশুর সুস্থ বিকাশের জন্য অন্তরায় বলে অভিহিত করা হয়েছে।

কমিশনের সদস্য নিউরোলজিস্ট ও নিউরোফিজিওলজিস্ট সার্ভেন মাউটন বলেন, "আমাদের অবশ্যই ডিজিটাল টুলকে যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে। কমপক্ষে ছয় বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশের জন্য ডিজিটাল ডিভাইসের প্রয়োজন নেই। এক্ষেত্রে অভিভাবকদের আমাদের ফের শেখাতে হবে যে, শিশুদের সাথে কীভাবে আচরণ করতে হবে।"

স্কুলে ফোন নিষিদ্ধ করা নিয়ে ইউরোপ জুড়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। যেসব দেশে নিষেধাজ্ঞা রয়েছে সেখানে এটি প্রায়শই ব্যবহার করা হচ্ছে।

জার্মানিতে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কোনো আনুষ্ঠানিক বিধিনিষেধ নেই। তবে বেশিরভাগ স্কুল শিক্ষামূলক কাজ ছাড়া ক্লাসরুমে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ করেছে৷

চলতি বছরের শুরু থেকে ডাচ সেকেন্ডারি স্কুলের ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটির আইনি বাধ্যবাধকতা নেই। একইভাবে দেশটির প্রাইমারি স্কুলেও একই নির্দেশনা কার্যকর হবে। 

এদিকে স্কুল শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞার দিক থেকে ইতালি বেশ এগিয়ে। দেশটি ২০০৭ সালেই এই নিয়ম চালু করে ২০১৭ সালে তা রহিত করে। ২০২২ সাথে সেটি ফের প্রয়োগ করা হয়। এটি স্কুল পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য হবে। 

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যে স্কুল চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার পরামর্শ দেওয়া হয়। তবে সেক্ষেত্রে এটি বাস্তবায়নের পলিসি প্রধান শিক্ষকদের ওপর ন্যস্ত করা হয়।

পর্তুগাল প্রতি মাসে স্কুলগুলিতে বেশ কয়েকটি ফোনবিহীন দিন চালু করে বিষয়টি নিয়ে পরীক্ষা করছে। এদিকে স্পেনের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চলের স্কুলে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে দেশব্যাপী সার্বিকভাবে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

মোবাইল ফোন / শিশু / স্কুল শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার: কারাবন্দী মায়েদের সঙ্গে ৪৫ শিশুর ঈদ
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net