Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
আসামের নাগরিকত্ব সংকট: বাংলাদেশের যা করণীয়

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
31 August, 2019, 05:40 pm
Last modified: 31 August, 2019, 06:17 pm

Related News

  • ভারতে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, সুপ্রিম কোর্টে খালাস পেলেন দুই সরকারি কর্মচারী
  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

আসামের নাগরিকত্ব সংকট: বাংলাদেশের যা করণীয়

ভারতের কাছে এটাও স্পষ্ট করা জরুরি যে, তারা এনআরসির এই নাগরিকত্ব তালিকাকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় মনে করে থাকলে নিজেদের সীমান্তের ভেতরেই এর ফলাফল বহন করার দায়িত্ব নিতে হবে তাদের...
টিবিএস রিপোর্ট
31 August, 2019, 05:40 pm
Last modified: 31 August, 2019, 06:17 pm

এখন যেটা ঘটল এবং ভারতের সরকার যে কাজটা প্রক্রিয়াধীন রেখেছিল, তাতে ভারত থেকে বাংলাদেশে বড় আকারের পুশব্যাকের সরকারি পদক্ষেপ আর অপ্রকাশ্য নয়।

তবে, আমি এখন দু’রকমের চিত্র দেখতে পাচ্ছি। নিশ্চয়তা আর নিরাপত্তার জন্য আসামের এনআরসি তালিকা থেকে বাদ-পড়ারা বাংলাদেশে চলে আসতে পারে। আমার ধারণা, ভারত সরকারও সেটাই চাইবে। কারণ ওরা বরাবরই বলে এসেছে যে, এনআরসি নিয়ে ওদের কিছু করার নেই।

দ্বিতীয়ত, বিশাল আকারের একটি পুশব্যাকের ধাক্কা বাংলাদেশের ঘাড়ের ওপর পৌরাণিক উপাখ্যানের সেই ডেমোক্লেস'র তরবারির মতো ঝুলে থাকবে। বাংলাদেশ সরকারের কাছ থেকে আরও কিছু আদায়ের জন্য এটা ভারত সরকারকে সুবিধা দেবে।

বাংলাদেশের তাই উচিত এমন একটি স্পষ্ট ঘোষণা দেওয়া যে, আমরা কোনো ভারতীয় নাগরিককে গ্রহণ করব না। ভবিষ্যতের কথা ভেবে দ্রুত পদক্ষেপ নিয়ে সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে সে অবস্থা বজায় রাখতে হবে। সবচেয়ে ভালো যা ঘটতে পারে আর সবচেয়ে খারাপ যেটি হতে পারে, সব মিলিয়ে ভেবে আগাম পরিকল্পনা করে রাখতে হবে।

সরকারের বৈদেশিক নীতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আমাদের তরফ থেকে সব সময় পরিস্থিতির গুরুত্বটা হালকা করে দেখা হয়েছে যেটা দুর্ভাগ্যজনক। রোহিঙ্গা শরণার্থী সংকটে আমাদের যে চরম ব্যর্থতা ছিল তা থেকে এই শিক্ষা নিতে হবে যে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি আর কিছু ঘটার আগেই ব্যবস্থা নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি।  

প্রশ্ন হল, ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটি এখন যেখানে আছে তাতে বাংলাদেশ কতটুকু করতে পারে?

জাতীয় স্বার্থের দিক দেখেই সরকারকে চালিত হতে হবে, তাৎক্ষণিক সুবিধাপ্রাপ্তির জন্য বা অদূরদর্শিতা থেকে নয়। তাছাড়া বাংলাদেশ সরকারের ভারতের কাছে এটাও স্পষ্ট করা জরুরি যে, তারা এনআরসির এই নাগরিকত্ব তালিকাকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় মনে করে থাকলে নিজেদের সীমান্তের ভেতরেই এর ফলাফল বহন করার দায়িত্ব নিতে হবে তাদের।  

আর তা না হলে সেটা হবে আন্তর্জাতিক আইন ও প্রথার লঙ্ঘন। যে কোনো দুটি দেশের মধ্যকার সম্পর্কের ঘনিষ্ঠতা পারস্পরিক স্বার্থরক্ষার জন্য হওয়া দরকার; কোনো পক্ষের একতরফা সুবিধার জন্য নয়। 

সম্পর্কটা ইতোমধ্যেই ভারতের অনুকূলে ঝুঁকে গেছে— সেটা বাণিজ্যের ক্ষেত্রেই হোক বা রাজনৈতিক ক্ষেত্রেই হোক।

এই লম্বা তালিকায় আর কিছু ঢোকা উচিত নয়।

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

Related Topics

বাংলাদেশ

আসাম সরকার / ভারত / আসামের এনআরসি / আসামের নাগরিকত্ব ইস্যু / নাগরিকত্ব তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • ভারতে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, সুপ্রিম কোর্টে খালাস পেলেন দুই সরকারি কর্মচারী
  • বাংলাদেশের সঙ্গে পানি-সংক্রান্ত বিষয় দ্বিপক্ষীয় ব্যবস্থায় সমাধান হবে: জয়সওয়াল
  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net