Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
প্যাংগংয়ে আবারও ঢোকার চেষ্টা চীনের, রুখে দেওয়ার দাবি ভারতীয় সেনাবাহিনীর

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
31 August, 2020, 05:00 pm
Last modified: 31 August, 2020, 05:02 pm

Related News

  • ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন

প্যাংগংয়ে আবারও ঢোকার চেষ্টা চীনের, রুখে দেওয়ার দাবি ভারতীয় সেনাবাহিনীর

'চীনা সীমান্ত বাহিনী সর্বদা কঠোরভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে। ওরা কখনো নিয়ন্ত্রণরেখা টপকায়নি,' পাল্টা দাবি চীনের।
হিন্দুস্তান টাইমস
31 August, 2020, 05:00 pm
Last modified: 31 August, 2020, 05:02 pm
প্যাংগং হ্রদ। ছবি: সংগ্রহ

প্যাংগং সো লেকের কাছে 'প্ররোচনামূলক সামরিক গতিবিধির' চেষ্টা করেও ভারতীয় সেনার কাছে আটকে যেতে হয়েছিল। ভারতের সেই বিবৃতির পর চীনের তরফে দাবি করা হলো, 'কঠোরভাবে' প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে চীনা সেনা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করার চেষ্টাই করেনি পিপলস লিবারেশন আর্মির ফৌজিরা (পিএলএ)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, 'চীনা সীমান্ত বাহিনী সর্বদা কঠোরভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে। ওরা কখনো নিয়ন্ত্রণরেখা টপকায়নি। সেখানকার পরিস্থিতি নিয়ে দু'পক্ষে সীমান্ত বাহিনীর মধ্যে যোগাযোগ রয়েছে।' 

ভারতীয় সেনা জানায়, গত ২৯-৩০ আগস্টের মধ্যবর্তী রাতে চীনের আগ্রাসী চেষ্টার বিষয়টি নিয়ে চুশুলে বৈঠকে বসেছে দু'পক্ষ। যদিও তা নিয়ে বেজিংয়ের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

লিজিয়ান বলেন, 'আমি বলেছি যে কূটনৈতিক ও সামরিক স্তরে দু'পক্ষ যোগাযোগ রেখে চলেছে। যদি কোনো নির্দিষ্ট বৈঠক ও আলোচনা থাকে তাহলে আমরা তা নির্দিষ্ট সময়ে প্রকাশ করব।'

সোমবার সকালে ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পূর্ব লাদাখের সীমান্ত বিবাদ ঘিরে সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনায় দু'দেশ যে ঐক্যমতে পৌঁছেছিল, গত শনিবার-রোববারের মধ্যবর্তী রাতে তা লঙ্ঘন করেছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

সীমান্তের অবস্থা পরিবর্তনের জন্য চীনা সেনা 'প্ররোচনামূলক সামরিক গতিবিধি' চালিয়েছে বলে জানান ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ।

যদিও ভারতীয় সৈন্যদের তৎপরতা এবং সতর্কতায় চীনের সেই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, 'প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চীনা সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী, আমাদের অবস্থান শক্তিশালী করতে পদক্ষেপ করেছে এবং সীমান্তে একতরফাভাবে তথ্য পরিবর্তনের যে উদ্দেশ্য ছিল চীনের, তা আটকে দিয়েছে।'

তবে চীনের এই 'জবরদস্তি' পদক্ষেপ যে ভারত মেনে নেবে না, তা স্পষ্ট করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। বলা হয়, 'আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় সেনা। কিন্তু নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রেও (সেনাবাহিনী) সমানভাবে বদ্ধপরিকর।'

অথচ মাত্র দু'দিন আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয় যে 'দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহৎ ছবি' দেখা উচিত ভারতের। একইসঙ্গে 'সাধারণ' পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার মজবুত পদক্ষেপ ফেলার বার্তা দিয়েছিল বেজিং।

Related Topics

টপ নিউজ

চীন-ভারত সীমান্ত উত্তেজনা / চীন / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net