লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চীন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় এই হত্যাকাণ্ডকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছে বেইজিং। বেইজিংয়ের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এল, যখন তারা ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এবং একই সঙ্গে পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়া সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন।
লারিজানির মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সর্বদা শক্তি প্রয়োগের বিরোধিতা করেছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো আরও বেশি অগ্রহণযোগ্য।'
