Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ইভ্যালির আর্থিক লেনদেন, ই-বাণিজ্য তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

ইউএনবি
28 August, 2020, 05:40 pm
Last modified: 28 August, 2020, 05:45 pm

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ইভ্যালির আর্থিক লেনদেন, ই-বাণিজ্য তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক

বিএফআইইউ’র উপপরিচালক ফুয়ারা খাতুনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানা যায়, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের অ্যাকাউন্ট স্থগিত করতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
ইউএনবি
28 August, 2020, 05:40 pm
Last modified: 28 August, 2020, 05:45 pm

অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালির আর্থিক লেনদেন এবং অন্যান্য ই-বাণিজ্য কার্যক্রম তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা রাজী হাসান বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের বিষয়ে বলেন,  ই-কমার্স ফার্মের 'অবৈধ কার্যক্রম' সম্পর্কে মিডিয়া রিপোর্ট দেখে ইভ্যালি এবং তার শীর্ষ নির্বাহীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

বিএফআইইউ বৃহস্পতিবার দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে।

বিএফআইইউ'র উপপরিচালক ফুয়ারা খাতুনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানা যায়, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের অ্যাকাউন্ট স্থগিত করতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে জাতীয় পরিচয়পত্র (পুরাতন ও স্মার্টকার্ড) উভয় নম্বর উল্লেখ করে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৯ অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য ইভ্যালির চেয়ারম্যান এবং এমডির ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল লেনদেন স্থগিত করার নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে ইভ্যালির চেয়ারম্যান ও এমডির নামে পরিচালিত হিসাবগুলোর হিসাব খোলার ফরম, আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি) ফরম, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী জানতে চেয়েছে বিএফআইইউ। হিসাবগুলোতে ৫০ লাখ টাকা ও তার চেয়ে বেশি পরিমাণ টাকা জমা ও উত্তোলন সম্পর্কিত সব তথ্য যেমন-জমা ভাউচার, পে-অর্ডার, চেক এবং টাকার প্রেরক ও প্রাপকের হিসাবের তথ্য দাখিল করতে হবে।

এ ছাড়া জমাকারী ও উত্তোলনকারী ব্যক্তির ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে বিএফআইইউতে। সব তথ্যই আগামী পাঁচদিনের মধ্যে দিতে বলা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / অনলাইন বাণিজ্য / বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট / বিএফআইইউ / ইভ্যালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net