Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আমলাতন্ত্র দেশের অগ্রগতির প্রধান বাধা, ‘মাইলস্টোনের বিমান’ সচিবালয়ে পড়া উচিত ছিল: ফাওজুল কবির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 08:25 pm
Last modified: 27 January, 2026, 08:39 pm

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি সাবমেরিন ক্যাবল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপক্ষের আপিল না হওয়া পর্যন্ত শুনানি নয়
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • আসন্ন রমজানে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

আমলাতন্ত্র দেশের অগ্রগতির প্রধান বাধা, ‘মাইলস্টোনের বিমান’ সচিবালয়ে পড়া উচিত ছিল: ফাওজুল কবির

আমলাতন্ত্রকে ‘জগদ্দল পাথর’ হিসেবে অভিহিত করে উপদেষ্টা বলেন, ‘আমলাতন্ত্র একটি জগদ্দল পাথরের মতো হয়ে দাঁড়িয়েছে। এটা জনগণের বুকে চেপে বসে আছে। কিছুই করা যায় না এখানে। আমাদের এই আমলাতন্ত্রে কোনোরকম মানবিক দায়িত্ববোধ নেই।’
টিবিএস রিপোর্ট
27 January, 2026, 08:25 pm
Last modified: 27 January, 2026, 08:39 pm
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি: সংগৃহীত

সচিবালয়সহ সরকারি দপ্তরগুলোর আমলাতান্ত্রিক জটিলতা ও কর্মকর্তাদের আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, বর্তমান আমলাতন্ত্র দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এটি প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পেশাজীবী চালক ও শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক সচিব ফাওজুল কবির খান আমলাতন্ত্রের ওপর জনগণের ক্ষোভের চিত্র তুলে ধরতে গিয়ে সম্প্রতি উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজের কাছে ঘটা বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, 'মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে—এই বিমানটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া উচিত ছিল। সচিবালয়ের প্রতি মানুষ ব্যাপক ক্ষুব্ধ। শুধু সচিবালয় নয়, সরকারি প্রতিটি দপ্তরের ওপর জনগণ অনেক ক্ষুব্ধ।'

আমলাতন্ত্রকে 'জগদ্দল পাথর' হিসেবে অভিহিত করে উপদেষ্টা বলেন, 'আমলাতন্ত্র একটি জগদ্দল পাথরের মতো হয়ে দাঁড়িয়েছে। এটা জনগণের বুকে চেপে বসে আছে। কিছুই করা যায় না এখানে। আমাদের এই আমলাতন্ত্রে কোনোরকম মানবিক দায়িত্ববোধ নেই।'

সরকারি কর্মকর্তাদের কাজের ধরনের সমালোচনা করে তিনি বলেন, 'সবাই অফিসে আসেন, যান, গাড়িতে চড়েন। কিন্তু মানুষের যে দৈনন্দিন সমস্যা, সেই বিষয়ে তাদের কোনো 'রা' নেই। তারা শুধু চিঠি চালাচালি করেন। এই রুম থেকে ওই রুমে চিঠি যায়। সভা হয়, লাঞ্চ হয়, স্ন্যাকস হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমি যত কিছুই করার চেষ্টা করেছি, সবকিছুই আটকে আছে।'

সড়ক পরিবহন খাতের সংস্কার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ফাওজুল কবির খান বলেন, 'সড়কের নীতিমালা আমি নিজে বসে ব্লাকবোর্ডে দেখিয়ে সবকিছু বলে দিয়েছি যে এটা করতে হবে, ওটা করতে হবে; কিন্তু এখনো হচ্ছে না। তারা [আমলা] এর পরিবর্তন চান না। তারা চান তাদের সুযোগ-সুবিধা, পে-স্কেল বাড়ানো হোক, তাদের দুর্নীতির সুযোগ বাড়ুক। কিন্তু সাধারণ মানুষ গোল্লায় যাক, এটা নিয়ে তাদের মাথাব্যথা নেই।'

সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, 'সরকারি কর্মচারী জনগণের সেবক, কিন্তু জনস্বার্থ তাঁদের মাথায় নেই। তাঁদের মাথায় "জনস্বার্থ'' শব্দটি পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তা না হলে এই অচল অবস্থার অবসান ঘটবে না। এই আমলাতন্ত্র আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের ভাগ্য উন্নয়নে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।'

অনুষ্ঠানে বিআরটিসি ও সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ফাওজুল কবির খান / বিদ্যুৎ উপদেষ্টা / আমলাতন্ত্র / আমলাতান্ত্রিক জটিলতা / সচিবালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি সাবমেরিন ক্যাবল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপক্ষের আপিল না হওয়া পর্যন্ত শুনানি নয়
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • আসন্ন রমজানে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net