Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সম্পদের হিসাব দিলেন ফাওজুল কবির খান; জানালেন অন্য উপদেষ্টারাও জমা দিচ্ছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 07:25 pm
Last modified: 26 January, 2026, 07:30 pm

Related News

  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির

সম্পদের হিসাব দিলেন ফাওজুল কবির খান; জানালেন অন্য উপদেষ্টারাও জমা দিচ্ছেন

এই বিবরণীগুলো সরকার জনসমক্ষে প্রকাশ করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘আমার দায়িত্ব ছিল জমা দেওয়া, আমি তা সম্পন্ন করেছি।’
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 07:25 pm
Last modified: 26 January, 2026, 07:30 pm
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: ইউএনবি

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা তাদের আয় ও সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে শুরু করেছেন। ইতোমধ্যে উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য তাদের ২০২৪-২৫ অর্থবছরের সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের ও স্ত্রীর সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (২৬ জানুয়ারি) উপদেষ্টা ফাওজুল কবির খান তার স্ট্যাটাসে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪' অনুসারে তিনি এবং তার স্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জমা দিয়েছেন। এর আগে নিয়ম অনুযায়ী আয়কর রিটার্নের সাথে এই বিবরণীগুলো জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর) জমা দেওয়া হয়েছিল। এছাড়া তিনি গত ২০২৩-২৪ অর্থবছরের কার্যবিবরণীও দাখিল করেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে এই উপদেষ্টা আরও লিখেছেন, 'দাখিলকৃত আয় সম্পদ বিবরণী অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিবেচনায় সম্পূর্ণ নয়। কেননা এটা ৩০ শে জুন ২০২৫ পর্যন্ত আয় ও সম্পদের বিবরণী। জবাবদিহিতার স্বার্থে, ইনশা আল্লাহ ২০২৫-২৬ অর্থবছর সমাপ্তির পর পুনরায় আয় ও সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করব।'

এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফাওজুল কবির খান বলেন, 'যতদূর জানি অন্যান্য উপদেষ্টা ও উপদেষ্টার সমমর্যাদার ব্যক্তিরাও তাদের সম্পদ বিবরণী জমা দিচ্ছেন। ইতিমধ্যে অনেকেই জমা দিয়েছেন।'

তবে এই বিবরণীগুলো সরকার জনসমক্ষে প্রকাশ করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, 'আমার দায়িত্ব ছিল জমা দেওয়া, আমি তা সম্পন্ন করেছি।'

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টাদের সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে একটি নীতিমালা জারি করা হয়। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন। যদি তাদের স্বামী বা স্ত্রীর পৃথক আয় থাকে, তবে সেই বিবরণীও একই সঙ্গে জমা দিতে হবে।

এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছিলেন যে, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকেও প্রতিবছর সম্পদ বিবরণী দাখিল করতে হবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ওই বছর ৩০ নভেম্বরের মধ্যে এবং পরবর্তী বছরগুলোতে ৩১ ডিসেম্বরের মধ্যে এই হিসাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে দেশে সুশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা / ফাওজুল কবির খান / বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা / সম্পদ বিবরণী / জমা / জবাবদিহিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের
  • শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net