Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
সিদ্ধান্ত পরিবর্তন, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 11:20 pm
Last modified: 21 January, 2026, 11:38 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
  • আরও ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের 

সিদ্ধান্ত পরিবর্তন, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়, মেয়াদি আমানত ও স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যাংক রেটে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করতে হবে।
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 11:20 pm
Last modified: 21 January, 2026, 11:38 pm

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে তাদের জমা করা আমানতের বিপরীতে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। তবে কোনো প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না। 

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুল্যেশন ডিপার্টমেন্ট এ সিদ্ধান্ত নিয়ে আজ বুধবার পাঁচ ব্যাংকের প্রশাসক বরাবর পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়, মেয়াদি আমানত ও স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যাংক রেটে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করতে হবে।

এর আগে গত ১৪ জানুয়ারি এক নির্দেশনায় বলা হয়েছিল, সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে তাদের জমাকৃত আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সে সময় বলেছিলেন, "সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে যেসব আমানতকারীর অর্থ রাখা আছে, তারা ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো প্রোফিট পাবেন না।" 

তিনি বলেন, ''এসব ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় এগুলো একীভূত করা হয়েছে, তাই এ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''

এই পাঁচটি ব্যাংক হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
  • আরও ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের 

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net