Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে: সমন্বয়ক নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 08:40 pm
Last modified: 18 August, 2024, 05:37 pm

Related News

  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের

আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে: সমন্বয়ক নাহিদ

নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যেসব ব্যবস্থা রয়েছে, সেগুলো সংশোধনের কথা বলেন। তারা ছাত্র–শিক্ষক–সুশীল সমাজসহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
টিবিএস রিপোর্ট
05 August, 2024, 08:40 pm
Last modified: 18 August, 2024, 05:37 pm
ফাইল ছবি/টিবিএস/মো. বেলাল হোসেন

চলমান পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেল টোয়েন্টিফোরে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় সমন্বয়ক। সেখানে তারা অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র–জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান।  

দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীদের আমরা যে কোনো প্রকার সহিংসতা, হামলা ও ভাঙচুর থেকে বিরত থাকার অনুরোধ করছি।

লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, 'আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।'

নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যেসব ব্যবস্থা রয়েছে, সেগুলো সংশোধনের কথা বলেন। তারা ছাত্র–শিক্ষক–সুশীল সমাজসহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, তার একটি রূপরেখা আজ রাত আটটায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমন্বয়কেরা।

আজ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়ার পর চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে সমন্বয়করা এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, 'আমাদের এক দফা দাবি ছিল শেখ হাসিনা সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বহাল রয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।'

সেনাপ্রধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র-জনতা একত্র হয়ে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সকল নাগরিকের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমে ছাত্র-নাগরিকদের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। আমরা শীঘ্রই জাতির কাছে একটি ঘোষণা দেব। ফ্যাসিস্ট সরকার বা তাদের সমর্থনকারী কেউ এ সরকারের অন্তর্ভুক্ত হবে না।'

আরেক সমন্বয়ক আসিফ বলেন, 'এক দফা ঘোষণার পর আমরা আমাদের জয়ের বিষয়ে নিশ্চিত ছিলাম। আমরা আমাদের আংশিক বিজয়কে সার্বিক বিজয়ে পরিণত করার ব্যাপারে নিশ্চিত।'
 
Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / সম্পদ / দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net