Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
নরসিংদী কারাগার থেকে পালানো ৪৫১ আসামি আত্মসমর্পণ করেছেন, গ্রেপ্তার ৩০ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2024, 09:50 am
Last modified: 27 July, 2024, 09:49 am

Related News

  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
  • এবার পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫,০৬৭ বন্দি
  • কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আদেশে মুক্তি পাচ্ছেন ৫ কারাবন্দি

নরসিংদী কারাগার থেকে পালানো ৪৫১ আসামি আত্মসমর্পণ করেছেন, গ্রেপ্তার ৩০ জন

টিবিএস রিপোর্ট
27 July, 2024, 09:50 am
Last modified: 27 July, 2024, 09:49 am

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ কারাবন্দির মধ্যে শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত ৪৫১ জন বন্দি নরসিংদী আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। এছাড়া পুলিশ ৩০ জনকে ফৌজদারি অপরাধের মামলায় গ্রেপ্তার করেছে। 

এ নিয়ে সর্বমোট ৪৮১ জন কারাবন্দিকে আটক করা হয়েছে। শুক্রবার একই পরিবারের তিনজন আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। এছাড়া আরেকজন বন্দিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম জানান, 'কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দিদের মধ্যে এখন পর্যন্ত ৪৪৭ জন আত্মসমর্পণ করেছেন। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৪১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।' 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ১৯ জুলাই বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলা কারাগারে দলবেঁধে হামলা হয়। হামলাকারীরা মূল কারাগারের ভেতরে ঢুকে সেলগুলো শাবল ও লোহার জিনিসপত্র দিয়ে ভেঙে কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করে। কিছু কারারক্ষীর কাছ থেকে চাবি নিয়েও সেলের তালা খোলা হয়। 

বন্দি ছিনতাইয়ের ঘটনায় কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষ ও অস্ত্র লুটপাটের ঘটনায় ১১টি মামলা হয়েছে।

তিনি আরও জানান, নয়জন পলাতক জঙ্গির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসপি ঘটনার বিশদ বিবরণ দিয়ে বলেন, 'স্বাধীনতাবিরোধী বাহিনী ও দুর্বৃত্তরা' জুমার নামাজের পর জেলা কারাগারসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়।

হামলাকারীরা বন্দিদের পালাতে সহায়তা ও অস্ত্র লুট করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

মোস্তাফিজুর আরও জানান, লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৪৫টি ও ১ হাজার ৯১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাবের হাতে ধরা পড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদ রয়েছেন।

২২ জুলাই ৫ জন, ২৩ জুলাই ১২৯ জন, ২৪ জুলাই ১৮৩ জন ও ২৫ জুলাই ১৩০ জন কারাবন্দি আত্মসমর্পণ করেন। এছাড়া ২৩ জুলাই ১৯ জন, ২৪ জুলাই ৭ জন ও ২৫ জুলাই ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

Related Topics

টপ নিউজ

নরসিংদী কারাগার / কারাবন্দি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট
  • এবার পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫,০৬৭ বন্দি
  • কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আদেশে মুক্তি পাচ্ছেন ৫ কারাবন্দি

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net