Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2026, 07:05 pm
Last modified: 15 April, 2026, 07:30 pm

Related News

  • হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
  • মহেশখালীতে গাছ কেটে সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট   
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিট

অ্যাডভোকেট লিটন আহমেদ জানান, জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।
টিবিএস রিপোর্ট
15 April, 2026, 07:05 pm
Last modified: 15 April, 2026, 07:30 pm
ব্যারিস্টার সুমন। ছবি: সংগৃহীত

কারাগারে বন্দি থেকেই আইনজীবী তালিকাভুক্তকরণ ও নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নতুন নির্বাহী কমিটির নির্বাচনে লড়তে চান আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন তিনি।

ব্যারিস্টার সুমনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ।

রিট আবেদনে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

আগামী ১৯ মে 'বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬' অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহী ব্যারিস্টার সুমন।

তবে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য প্রার্থী হিসেবে তার নিজের স্বাক্ষর প্রয়োজন।

কারাবন্দি থাকায় সেই স্বাক্ষর পেতে এর আগে ঢাকার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছিলেন তার আইনজীবী।

জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে নির্ধারিত ফরমে প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের (বাবা-সৈয়দ আরশেদ আলী) স্বাক্ষর প্রয়োজন।

তিনি যেন আসন্ন নির্বাচনের ফরমে স্বাক্ষর করতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

অ্যাডভোকেট লিটন আহমেদ জানান, জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার সুমন।

এর আগে তিনি যুবলীগের আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন সাবেক এই সংসদ সদস্য।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হবিগঞ্জ ও রাজধানীর কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারেই বন্দি আছেন।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / আইনজীবী / বার কাউন্সিল ভবন / কারাবন্দি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
    ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
    এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
    ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 
  • ছবি: সংগৃহীত
    ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Related News

  • হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
  • মহেশখালীতে গাছ কেটে সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট   
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

Most Read

1
ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
বাংলাদেশ

ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

2
দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  

3
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

4
এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
আন্তর্জাতিক

এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত

5
মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net