হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মাত্র ১১ কার্যদিবসে মোট ৫০ হাজার ৩২৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে নতুন করে ৬ হাজার ৯৬৮টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির মাধ্যমে মোট নিষ্পত্তিকৃত পুরোনো ক্রিমিনাল মিস মামলার সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে।
সম্প্রতি পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৫৭ হাজার ২৩২টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা-জট হ্রাস এবং বিচারব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
বিগত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোর মাননীয় বিচারপতিরা দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম শুরু করেন।
পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট৷
প্রসঙ্গত, মিস মামলা (Misc. Case) হলো ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সহকারী কমিশনার (ভূমি) অফিসে করা একটি আবে'দন, বিশেষত যখন নামজারি বা খারি'জের রেকর্ডে ভুল থাকে (যেমন ভুল নাম, দাগ নম্বর বা পরিমাণ) অথবা কোনো ভুল নামজারি বাতিল বা সংশোধনের প্রয়ো'জন হয়। এটি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০-এর ১৫০ ধারা অনুযায়ী করা হয় এবং মূলত জমির ভুল সংশো'ধন ও মালি'কানা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়।
