Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
৪২ ঘণ্টা লিফটে আটকা ছিলেন, ভেবেছিলেন হয়ত মারা যাবেন

আন্তর্জাতিক

বিবিসি
18 July, 2024, 11:30 am
Last modified: 18 July, 2024, 11:35 am

Related News

  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • ‘বাংলাদেশি’ সন্দেহে ভারতের কেরালায় হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
  • ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
  • শনাক্ত ৭০, নিহত ১৯; বিরল ‘মস্তিষ্ক-খেকো’ রোগের বিরুদ্ধে লড়ছে ভারতের কেরালার মানুষ
  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের

৪২ ঘণ্টা লিফটে আটকা ছিলেন, ভেবেছিলেন হয়ত মারা যাবেন

ভারতের কেরালার রবীন্দ্র নায়ার গত শনিবার বিকেলে কেরালার তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে এসে লিফটে আটকা পরেন এবং সোমবার সকাল পর্যন্ত সেখানে আটকে থাকেন।
বিবিসি
18 July, 2024, 11:30 am
Last modified: 18 July, 2024, 11:35 am
রবীন্দ্র নায়ার একটি হাসপাতালের লিফটে ৪২ ঘণ্টা আটকা ছিলেন। ছবি কৃতজ্ঞতা: রবীন্দ্র নায়ার

ভারতের কেরালার ৫৯ বছর বয়সী রবীন্দ্র নায়ার একটি হাসপাতালের লিফটে ৪২ ঘণ্টা আটকা ছিলেন।

গত শনিবার (১৩ জুলাই) বিকেলে কেরালার তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে এসে তিনি লিফটে আটকা পরেন এবং সোমবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত সেখানে আটকে থাকেন তিনি।

সোমবার সকালে একজন লিফট অপারেটর তাকে খুঁজে পাওয়ার পর তিনি উদ্ধার পান। বর্তমানে তিনি ডিহাইড্রেশন এবং পিঠের ব্যথার জন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাটি খবরের শিরোনাম হওয়ার পর রাজ্য সরকার হাসপাতালের তিনজন টেকনিশিয়ানকে বরখাস্ত করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজের কর্মকর্তারা এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নায়ারের কাছে ক্ষমা চেয়েছেন।

৪২ ঘণ্টা খাবার ও পানি ছাড়া লিফটে আটকে থাকা রবীন্দ্র নায়ার বিবিসিকে বলেছেন, তার মনে হয়েছিল তিনি হয়ত মারা যাবেন।

তিনি বলেন, তিনি আটকা পড়ার পর লিফটের তালিকাভুক্ত জরুরি নম্বরে করলেও কোন সাড়া পাননি। তিনি তার স্ত্রী শ্রীলেখা সিপি ঐ হাসপাতালে কাজ করেন। কিন্তু তিনি তাকে কল দিয়ে সংযোগ পাননি।

নায়ার বলেন, "আমি আতঙ্কিত হয়ে পড়লাম এবং মনোযোগ আকর্ষণের জন্য লিফটের দরজায় আঘাত করতে লাগলাম। তখনই আমার ফোন মেঝেতে পড়ে গেল এবং কাজ করা বন্ধ করে দিল।"

"আমি চিৎকার করে সাহায্য চাইলাম এবং আমার হাত দিয়ে দরজাগুলো টেনে বের হওয়ার চেষ্টা করলাম। লিফটের ভেতরে অন্ধকার থাকলেও সৌভাগ্যক্রমে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত বাতাস ছিল।"

লিফটের জরুরি বেল বারবার চাপবার পরেও তিনি কোন সাহায্য পাননি।

তিনি বলেন, "ঘণ্টা পেরিয়ে যাওয়ার সাথে সাথে, আমি বুঝতে পারছিলাম না এটা দিন নাকি রাত কারণ ভিতরে অন্ধকার। যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন আমি এক কোণে শুয়ে পড়ি। আমাকে প্রস্রাব ও মলত্যাগ করার জন্য অন্য কোনা ব্যবহার করতে হয়েছিল।" 

শুরুতে তার পরিবারের সদস্যরা ভেবেছিলে তিনি হয়ত কাজে গেছেন। কিন্তু পরবর্তীতে তার কোন খোঁজ না পাওয়ায় পুলিশের সাথে যোগাযোগ করেন এবং তার সন্ধান করা শুরু করেন।

কয়েক মাস আগে থেকে পিঠে ব্যথার কারণে নায়ার নিয়মিত হাসপাতালে যেতে শুরু করেন। শনিবার ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি রক্ত পরীক্ষার ফলাফল বাড়িতে ভুলে রেখে আসায় সেটি আবার আনতে যান।

সাধারণত হাস্পাতালের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত একটি লিফট ব্যবহার করলেও সেদিন নায়ার রোগী এবং ভিজিটরদের লিফ্ট ব্যবহার করেন। কিন্তু লিফটের বাটন চেপে ওপরে যাওয়ার সময় সেট হঠাট একতালা ও দোতলার মাঝে আটকে পরে। 

পরবর্তীতে ৪২ ঘণ্টা পর সোমবার সকালে তাকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ফোন করা হয়।

হাসপাতালটি কর্তৃপক্ষ লিফটের বাইরে একটি সতর্কতা জারি করেছেন যাতে মেরামত চলাকালিন সময়ে লিফটটি কেউ ব্যবহার না করেন

Related Topics

টপ নিউজ

লিফট / কেরালা / আটকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • ‘বাংলাদেশি’ সন্দেহে ভারতের কেরালায় হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
  • ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
  • শনাক্ত ৭০, নিহত ১৯; বিরল ‘মস্তিষ্ক-খেকো’ রোগের বিরুদ্ধে লড়ছে ভারতের কেরালার মানুষ
  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net