Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
'এই ধরনের মুহূর্ত শত কোটিতে একবারই আসে'

খেলা

টিবিএস রিপোর্ট
15 July, 2024, 07:00 pm
Last modified: 16 July, 2024, 12:48 pm

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

'এই ধরনের মুহূর্ত শত কোটিতে একবারই আসে'

ছবিগুলো মূলত তোলা হয়েছে ইউনিসেফের একটি প্রচারণার অংশ হিসেবে। বার্সেলোনার একজন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়া যাবে এই মর্মে একটি র‍্যাফেল ড্র অনুষ্ঠান করে ইউনিসেফ। সেখানেই ভাগ্যবান বিজয়ী হিসেবে উঠে আসে ইয়ামালের পরিবারের নাম। আর তারা সুযোগ পেয়ে যান মেসির সঙ্গে ছবি তোলার। 
টিবিএস রিপোর্ট
15 July, 2024, 07:00 pm
Last modified: 16 July, 2024, 12:48 pm

গত কদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কয়েকটি ছবি। যেখানে তরুণ লিওনেল মেসিকে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশুর সঙ্গে। একটি ছবিতে মেসি সেই শিশুটিকে গোসল করিয়ে দিচ্ছেন, আবার অন্য একটি ছবিতে মেসির কোলে দেখা যাচ্ছে শিশুটিকে। 

ইউরোতে একের পর এক রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ইউরোতে এই তরুণ উইঙ্গারের দারুণ পারফরম্যান্সের পর মেসির সঙ্গে সেই শিশুটির ছবিগুলো এসেছে আলোচনায়? কিন্তু ঘটনা দুটোর যোগসূত্র কী? 

যোগসূত্র এই, ২০০৭ সালে মেসি যে শিশুটির সঙ্গে ছবিটি তুলেছিলেন সেটি ছিলেন ইয়ামাল! তখন ইয়ামালের বয়স ছিল মাত্র চার মাস। তা সেই সময় ইয়ামাল মেসির সঙ্গে কী করছিলেন? আর এই ছবিগুলোর পেছনের ঘটনাই বা কী? 

সব প্রশ্নের উত্তর জানিয়েছেন ছবিগুলো তুলেছেন যেই চিত্রগ্রাহক, হোয়ান মনফোর্ট। ছবিগুলো মূলত তোলা হয়েছে ইউনিসেফের একটি প্রচারণার অংশ হিসেবে। বার্সেলোনার একজন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়া যাবে এই মর্মে একটি র‍্যাফেল ড্র অনুষ্ঠান করে ইউনিসেফ। সেখানেই ভাগ্যবান বিজয়ী হিসেবে উঠে আসে ইয়ামালের পরিবারের নাম। আর তারা সুযোগ পেয়ে যান মেসির সঙ্গে ছবি তোলার। 

মনফোর্টের কথায়, 'ছবিগুলো তুলতে বেশ বেগ পেতে হয়েছে। মেসি একেবারেই অন্তর্মুখী একজন মানুষ। সে প্রথমে বুঝতেই পারছিল না যে বাচ্চাটিকে কীভাবে ধরবে।' এই চিত্রগ্রাহক জানিয়েছেন, সম্প্রতি ছবিগুলো আবারও ভাইরাল হওয়ার পর তিনি বুঝতে পেরেছেন যে শিশুটি ইয়ামাল ছিলেন।

এই ছবিগুলোর খোঁজ আবার কীভাবে পাওয়া গেল সেই গল্প শুনিয়েছেন মনফোর্ট। জুলাইয়ের শুরুর দিকে হুট করে একটি কল আসে তার ফোনে। অপর প্রান্ত থেকে মনফোর্টকে জিগেস করা হয়, মেসির সঙ্গে সেই শিশুটির ছবিগুলো তার তোলা কিনা। 'আমার এক কলিগ রাতে কল করে বলে এই ছবিগুলোতে থাকা একটি বাচ্চা মেসি, অপরটি লামিনে ইয়ামাল।' 

এই কল পাওয়ার আগে মনফোর্টের ছবিগুলো নিয়ে মনেই ছিল বলেও স্বীকার করেছেন এই চিত্রগ্রাহক। মনফোর্ট জানালেন তিনি ছবিগুলো তুলতে পেরে দারুণ গর্বিত, কারণ এ ধরনের মুহূর্ত 'বিলিয়নে একটা আসে'।  

লিওনেল মেসি পরবর্তীতে বার্সেলোনার হয়ে খেলে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। আর তখনকার চার মাসের শিশু ইয়ামালও উঠে এসেছেন বার্সার একাডেমি লা মাসিয়া থেকে। ইউরোতে অবিশ্বাস্য সব কাণ্ড করে আলো কেড়ে নিয়েছেন নিজের দিকে। তবে কী মেসির সেদিনের সেই ছোঁয়াতেই এত কিছু? কে জানে, হয়তো বা।

 

Related Topics

টপ নিউজ

লামিনে ইয়ামাল / লিওনেল মেসি / হুয়ান মনফোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net