Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ট্রাম্পের সমাবেশে আচমকা চিৎকার: 'গেট ডাউন! গেট ডাউন! গুলি... !'

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
14 July, 2024, 09:10 am
Last modified: 14 July, 2024, 09:59 am

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের সমাবেশে আচমকা চিৎকার: 'গেট ডাউন! গেট ডাউন! গুলি... !'

গুলির শব্দে ধারণা করা হচ্ছে ছোট ক্যালিবারের কোনো অস্ত্র দিয়ে আততায়ীরা হামলা চালিয়েছে। 
দ্য নিউ ইয়র্ক টাইমস
14 July, 2024, 09:10 am
Last modified: 14 July, 2024, 09:59 am
ছবি: রয়টার্স

হামলা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। পেনিসিলভানিয়াতে নির্বাচনী সমাবেশে মঞ্চে বক্তব্য দেয়ার সময় তার ওপর কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। 

'মেইক আমেরিকা গ্রেট এগেইন' ক্যাপ পরিহিত ট্রাম্প তার বক্তৃতায় সবে অভিবাসন নিয়ে কথা বলতে শুরু করেছেন, এমন সময় তার ডান দিক থেকে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে ধারণা করা হচ্ছে ছোট ক্যালিবারের কোনো অস্ত্র দিয়ে আততায়ীরা হামলা চালিয়েছে। 

গুলির শব্দ শোনার সাথে সাথে সবাই মাটিতে শুয়ে পড়ে। দেহরক্ষীরা তাকে ঘিরে ফেলার আগে ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়লে ভিড়ের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়। চারপাশে লোকজন চিৎকার করে বলছিল, 'নেমে যাও, নেমে যাও, গুলি চলেছে'। খানিকক্ষণ পরই অবশ্য উঠে দাঁড়ান ট্রাম্প। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। 

মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় রক্তাক্ত ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে 'ফাইট, ফাইট, ফাইট' বলতে দেখা যায়। তার সমর্থকরা ভয়ের ঘোরে থাকলেও ট্রাম্পকে দাঁড়াতে দেখে 'ইউএসএ, ইউএসএ' বলে সবাই উল্লাস শুরু করে। ট্রাম্পকে তারপর সিক্রেট সার্ভিসের সদস্যরা মানববর্ম তৈরি করে বাম দিকের সিঁড়ি দিয়ে নামিয়ে একটি গাড়িতে তোলেন। একটি সাঁজোয়া ট্রাকও এসে যোগ দেয় ততক্ষণে। 

এ ঘটনায় অন্তত একজন বন্দুকধারী ও প্রচারসভায় উপস্থিত একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন ট্রাম্প, তবে তা গুরুতর নয়।

সিক্রেট সার্ভিস বলেছে, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন, গুলি করার সঙ্গে সঙ্গে তাকে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়েছে। একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন, ট্রাম্প 'ঠিক আছেন'। এক ব্যক্তি চিৎকার করে বলেন, 'ট্রাম্প আজই নির্বাচিত হয়েছেন, বন্ধুরা। তিনি একজন শহীদ'।

পুলিশ আর মিলিটারি পোশাক পরা লোকজন গুলির শব্দের কাছে স্টেডিয়ামের ব্লিচার থেকে এক ব্যক্তিকে বের করে আনেন। এ ঘটনায় অন্তত একজন বন্দুকধারী ও প্রচারসভায় উপস্থিত একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সিক্রেট সার্ভিস দ্রুত মানুষদের সরিয়ে দিয়ে এই এলাকাকে 'ক্রাইম সিন' হিসেবে ঘোষণা করে এবং হলুদ টেপ দিয়ে অংশগুলো চিহ্নিত করে। জনতা ছত্রভঙ্গ হয়ে গেলে ব্লিচারে রক্ত দেখা যাচ্ছিল। আহতদের পিটসবার্গের হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মেডিকেল হেলিকপ্টার এসে পৌঁছায়।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / গুলি / আততায়ীর গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net