Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
এটা 'উইচ-হান্ট', ‘মহান নায়ক’ নেতানিয়াহুর দুর্নীতি মামলা বাতিল করুন: ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
26 June, 2025, 11:15 am
Last modified: 26 June, 2025, 12:47 pm

Related News

  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • ট্রাম্পের ক্রিপ্টো কয়েন কিনে ৩৮০ কোটি ডলার লোকসান গুনেছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

এটা 'উইচ-হান্ট', ‘মহান নায়ক’ নেতানিয়াহুর দুর্নীতি মামলা বাতিল করুন: ট্রাম্প

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত, যিনি ইসরায়েলের জন্য এত কিছু করেছেন।’
আল জাজিরা
26 June, 2025, 11:15 am
Last modified: 26 June, 2025, 12:47 pm
২০২৫ সালের এপ্রিলে ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল বা তাকে ক্ষমা প্রদানের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে আনা মামলাকে তিনি 'উইচ-হান্ট' বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধেও বিভিন্ন ফৌজদারি অভিযোগ রয়েছে ও তিনি দণ্ডের মুখোমুখিও হয়েছেন। এসব অভিযোগকে তিনি সবসময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এসেছেন।

তিনি বলেন, তিনি মাত্রই জেনেছেন, বিবি নেতানিয়াহুকে সোমবার আদালতে হাজির হতে বলা হয়েছে। তিনি নেতানিয়াহুকে 'মহান নায়ক' হিসেবে উল্লেখ করে তাকে ক্ষমা করে দেওয়ার পরামর্শ দেন।

এই বক্তব্যে ট্রাম্প নিজের বিচারপ্রক্রিয়ার সঙ্গে নেতানিয়াহুর মামলার একটি তুলনা টানার চেষ্টা করছেন, দুজনকেই তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিসেবে উপস্থাপন করছেন।

বুধবার এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এই মামলা বাতিল করা উচিত বা তাকে ক্ষমা করে দেওয়া উচিত। উল্লেখ্য, ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়।

নেতানিয়াহুর বিচার কার্যক্রম ২০২০ সালে শুরু হয় এবং তার বিরুদ্ধে তিনটি আলাদা ফৌজদারি মামলা রয়েছে। যদিও নেতানিয়াহু অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, 'বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত, যিনি ইসরায়েলের জন্য এত কিছু করেছেন।'

তিনি আরও জানান, তিনি জানতে পেরেছেন যে নেতানিয়াহু সোমবার আদালতে হাজির হবেন।

ট্রাম্প আরও লিখেছেন, 'যে মানুষটি দেশের জন্য এত কিছু করেছেন, তার বিরুদ্ধে এ ধরনের উইচ-হান্ট (রাজনৈতিক প্রতিহিংসা) আমার কাছে কল্পনাতীত।'

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেল আবিবের একটি আদালতে ৩ জুন থেকে নেতানিয়াহুর শুনানি শুরু হয়েছে, যা প্রায় এক বছর সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজোগের নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে, তবে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, তিনি বলেছেন 'এ মুহূর্তে ক্ষমার বিষয়টি আলোচনায় নেই'।

রিপোর্ট অনুযায়ী, হারজোগ আরও জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো আবেদনও করা হয়নি।

ট্রাম্প তার পোস্টে আরও লেখেন: 'ইসরায়েলকে বাঁচিয়েছিল যুক্তরাষ্ট্র, আর এখন নেতানিয়াহুকেও বাঁচাবে যুক্তরাষ্ট্র।'

তবে নেতানিয়াহুর দুর্নীতির বিচার বন্ধ করতে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র সরকার আসলে কী করতে পারে, তা স্পষ্ট নয়। কারণ এটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিচারিক বিষয়, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই।

নেতানিয়াহুর দুর্নীতির মামলার বিষয়ে ট্রাম্পের সমর্থনের বক্তব্যের সঙ্গে একটি বিরল প্রকাশ্য সমালোচনা সাংঘর্ষিক ছিল, যা তিনি মঙ্গলবার ইসরায়েলের ইরানে যুদ্ধবিরতির পরপরই চালানো হামলা নিয়ে করেছিলেন।

সে সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমরা যখন চুক্তি করলাম, ইসরায়েল তখনই বোমাবর্ষণ শুরু করল—এত বড় আকারের বোমাবর্ষণ আমি আগে কখনও দেখিনি। এটাই সবচেয়ে বড়। আমি ইসরায়েলের ওপর খুবই ক্ষুব্ধ।'

ইরান ও ইসরায়েল সম্পর্কে তিনি আরও বলেন, 'ওরা এতদিন ধরে, এত তীব্রভাবে যুদ্ধ করে যাচ্ছে যে, এখন নিজেরাও জানে না আসলে কী করছে।' 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / বেনিয়ামিন নেতানিয়াহু / ইসরায়েল / দুর্নীতি মামলা / নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • ট্রাম্পের ক্রিপ্টো কয়েন কিনে ৩৮০ কোটি ডলার লোকসান গুনেছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net