Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
'ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছে কোহলি'

খেলা

টিবিএস রিপোর্ট
28 June, 2024, 01:00 pm
Last modified: 28 June, 2024, 01:01 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

'ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছে কোহলি'

কোহলি ফর্মে না থাকার পরও ভারত উঠে গেছে ফাইনালে। দলের আরেক ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা টেনে নিচ্ছেন ভারতকে। কিন্তু ফাইনাল জিততে হলে কোহলিরও জ্বলে ওঠা জরুরি। তারকা এই ব্যাটসম্যানের পক্ষে সাফাই গাইলেন ভারত অধিনায়ক রোহিত, তিনি মনে করেন ফাইনালেই কোহলির সেরা রূপটা দেখা যাবে।
টিবিএস রিপোর্ট
28 June, 2024, 01:00 pm
Last modified: 28 June, 2024, 01:01 pm

রান খরায় ভুগছেন বিরাট কোহলি, নিজের প্রায় ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই কথাটা খুব বেশি শুনতে হয়নি ভারতের তারকা ব্যাটসম্যানকে। ২০২৩ বিশ্বকাপেই রেকর্ড গড়ে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেরা রান সংগ্রাহক হওয়া কোহলি যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এবারের আসরে। 

কোহলি ফর্মে না থাকার পরও ভারত উঠে গেছে ফাইনালে। দলের আরেক ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা টেনে নিচ্ছেন ভারতকে। কিন্তু ফাইনাল জিততে হলে কোহলিরও জ্বলে ওঠা জরুরি। তারকা এই ব্যাটসম্যানের পক্ষে সাফাই গাইলেন ভারত অধিনায়ক রোহিত, তিনি মনে করেন ফাইনালেই কোহলির সেরা রূপটা দেখা যাবে।

ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এদিনও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। নয় বলে নয় রান করে টপলির বলে বোল্ড হয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এতে একটি বিব্রতকর রেকর্ড গড়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কমপক্ষে পাঁচ ইনিংস ব্যাট করা ওপেনারদের মধ্যে কোহলির গড়ই সবচেয়ে কম। ১০.৭ গড়ে ৭৫ রান করেছেন কোহলি। ছাড়িয়ে গেছেন এই বিশ্বকাপেই বাংলাদেশের তানজিদ হাসান তামিমের ১০.৮ গড়কে। 

ম্যাচ শেষে রোহিতকে জিগেস করা হয় কোহলিকে নিয়ে দল চিন্তিত কিনা, দল তার পেছনে আছে কিনা। রোহিতের সোজাসাপ্টা জবাব, 'অবশ্যই।'এর কারণও বলেছেন ভারত অধিনায়ক, 'আমরা তার ক্লাস সম্পর্কে জানি। ফর্মটা তার জন্য কোনো সমস্যাই না, যেহেতু সে ১৫ বছর ধরে খেলছে। সম্ভবত ফাইনালের জন্যই জমিয়ে রেখেছে।'

টি–টোয়েন্টিতে সর্বশেষ ৯ ইনিংসে কোহলির ফিফটি নেই। সর্বোচ্চ ৩৭ রান করেছেন সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে। তিন সংস্করণ মিলিয়েও সর্বশেষ ১১ ইনিংসের মধ্যে ফিফটি নেই কোহলির। 

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / ভারত ক্রিকেট দল / বিরাট কোহলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net